ঢাকা   ০১:০৬:০০ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

আগাম বন্যার আশঙ্কা পূর্বপ্রস্তুতী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ২৮৮ বার
  • ৭ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় বন্যাপ্রবণ এলাকা। কয়েক বছর পরপরই এ দেশে
বড় আকারের বন্যা হতে দেখা যায়। বলা যায়, বন্যার মতো দুর্যোগের সাথে আমাদের নিত্য বসবাস। কিন্তু এবার ইতোমধ্যে অব্যাহত বৃষ্টিপাতে দেশের প্রধান নদ-নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। এর সাথে উজানের দেশ ভারতের পাহাড়ি ঢলে বিপদ আরো বাড়ছে। দেশটির আসাম, মেঘালয়, সিকিম ও জলপাইগুড়ির ভারী বর্ষণের প্রভাবে আমাদের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। ক্রমে তা বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে তলিয়ে যেতে পারে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। সংশ্লিষ্ট সূত্রমতে, তিস্তায় বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। আবহাওয়া অধিদফতর বলছে, আগামী ২৬ জুন দেশের উত্তরাঞ্চলে ভারী বর্ষণ শুরু হতে পারে। অতিবৃষ্টিতে দেখা দিতে পারে চরম দুর্ভোগ। এর আগে হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে কোথাও কোথাও এর মধ্যেই ভারী বর্ষণ হতে পারে।
করোনাভাইরাস কোভিড-১৯-এর কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশও তছনছ হয়ে গেছে। উপরন্তু করোনাকালেই আঘাত হানা ঘূর্ণিঝড় আমফানের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেননি দেশের পশ্চিমাঞ্চলের অধিবাসীরা। এর মধ্যেই উত্তরাঞ্চলে আগাম বন্যার আশঙ্কা আমাদের জন্য আরো বিপদের কারণ হতে পারে। ওই সব এলাকার অধিবাসীরা আগাম বন্যা হতে পারে এমন আশঙ্কায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। গত বছর উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা আঘাত হানে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। তখন তলিয়ে গিয়েছিল দেশের অনেক জেলা। সে তুলনায় এ বছর আগেভাগেই বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধার পাশাপাশি হাওর ও পার্বত্যাঞ্চলে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিতে পারে আগাম বন্যা।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা অববাহিকায় নদ-নদীর পানি বাড়ছে। আগামী তিন-চার দিন তা অব্যাহত থাকতে পারে। নদীগুলোর ১০১টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে ৬৮টিতে বেড়েছে পানি। একটি পয়েন্টে বিপদসীমার উপরে পানি বইছে। চলতি সপ্তাহের মাঝামাঝি রংপুর ও লালমনিরহাটে তিস্তার কারণে বন্যার আশঙ্কা রয়েছে। কুড়িগ্রাম, গাইবান্ধাসহ আশপাশের এলাকা, অর্থাৎ মধ্যাঞ্চলসহ যমুনা তীরবর্তী এলাকায় এ মাসের শেষের দিকে বন্যা আঘাত হানতে পারে। কিছু এলাকায় এরই মধ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এমন তথ্য দিয়ে সংস্থাটি জানিয়েছে, দেশের অনেক এলাকায় এখনো বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারী বর্ষণও দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই নদীর পানি বাড়ছে। চলতি মাসের শেষটায় মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পার্বত্য জনপদ ও হাওরাঞ্চলেও বন্যার শঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে। বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বেড়ে যাওয়ার কথা জানিয়ে আরো বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মাসহ নদ-নদীগুলোর পানি ক্রমান্বয়ে বাড়ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া ভারত ও বাংলাদেশে বৃষ্টিপাতের ফলে মেঘনা অববাহিকার সুরমা-কুশিয়ারা, কংস, সোমেশ্বরী এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার সাঙ্গু, মাতামুহুরী এবং হালদা নদীর পানি দ্রুত বাড়তে পারে। উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলার পানি সমানতালে বাড়তে পারে। এ দিকে, আবহাওয়া অধিদফতর বলছেÑ ভারী বর্ষণের প্রবণতা কিছুটা কমলেও চলতি সপ্তাহের শেষ দিকে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বাড়বে। ওই জনপদ তলিয়ে যাওয়ার মতো ভারী বর্ষণ হতে পারে।
করোনা মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে দেশের মানুষজনকে। এর মধ্যে বন্যা দেখা দিলে পরিস্থিতি আরো জটিল হবে তা বলাই বাহুল্য। উদ্ভূত পরিস্থিতিতে বন্যা বাড়তি দুর্ভোগ হিসেবে দেখা দেবে। সে ক্ষেত্রে আগাম বন্যা যদি দেশে সত্যিই আঘাত হানে, তা যেন করোনা মোকাবেলার মতো হযবরল হয়ে না দাঁড়ায়। এখন থেকেই সংশ্লিষ্ট সরকারি অধিদফতরগুলোর পূর্বপরিকল্পনা নিয়ে আগাম বন্যা মোকাবেলার জন্য শতভাগ প্রস্তুতি নিতে হবে। আর এটি সমন্বিতভাবেই নেয়া জরুরি।

লেখকঃ বিশেষ প্রতিবেদক | সাবেক কাউন্সিলর বিএফইউজে-বাংলাদেশ ও সদস্য ডিইউজে |

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি