ঢাকা   ০৪:২১:৩৮ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম

আনোয়ারায় চোলাই মদসহ ২ সিএনজি জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৪৩০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বদরুল হক : আনোয়ারায় ৮০ লিটার চোলাই মদসহ ইব্রাহিম খলিল (২৬) নামে এক সিএনজি চালককে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। বুধবার রাত সাড়ে দশটার দিকে এক অভিযানে চালিয়ে উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামের রমজান আলী মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় দুইটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৮০ লিটার মদ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর সিএনজি চালক মোঃ মনজুর আলম (২৫) পালিয়ে যায়।

আটককৃত ইব্রাহিম খলিল নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ঘাটলা গ্রামের মো. রফিক উল্যাহর ছেলে ও পলাতককৃত অপর সিএনজি চালক মনজুর আলম আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে বলে জানা যায়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুইটি সিএনজি জব্দ করা হয়।

আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুইটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৮০ লিটার চোলাই মদসহ এক সিএনজি চালককে আটক করা হয়। অপর সিএনজি চালক পালিয়ে যায়। মাদক পাওয়া দুইটি সিএনজি জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি