1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় দুই চিকিৎসকসহ নতুন করে আক্রান্ত ১৫ জন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

আনোয়ারায় দুই চিকিৎসকসহ নতুন করে আক্রান্ত ১৫ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩০৮ বার

বদরুল হক:
চট্রগাম আনোয়ারায় দুই চিকিৎসকসহ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ জন।আক্রান্তদের মধ্যে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন চিকিৎসক, বারখাইন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা ও অফিস সহায়ক ও ব্যাংক কর্মকতা গার্মেন্টস কর্মী রয়েছেন।

এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ আজ ৬ই জুন শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ারা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাস শনাক্তকরণের জন্য গত ২ই জুন মঙ্গলবার ৩৯টি নমুনা সংগ্রহ করে ফৌজদারহাট বিআইটিআইডির ল্যাবে পাঠায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তারমধ্যে গত বৃহস্পতিবার ৫টি ফলাফলের মধ্যে ৩টি পজিটিভ পাওয়া যায়। তবে শনাক্ত হওয়া ওই তিনজন আনোয়ারায় কর্মরত হলেও তারা কেউ উপজেলার বাসিন্দা ছিলেন না।

শুক্রবার রাতে বাকি পরীক্ষার ফলাফলে ১৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। নতুন করে আক্রান্তের মধ্যে দুইজন চিসিৎসক, দুইজন স্বাস্থ্যকর্মী, দুইজন ইতিপূর্বে আক্রান্ত পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্য, একজন উপজেলা খাদ্য দপ্তরের কর্মকর্তা, একজন ব্যাংক কর্মকর্তা ও একজন এনজিও কর্মী। বাকি আক্রান্তরা উপজেলার বটতলী, বারখাইন, হাইলধর ও বৈরাগ ইউনিয়নের বাসিন্দা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন, আনোয়ারায় এ পর্যন্ত ২৪১ নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ৯ জন সুস্থ ও একজনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net