1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আন্তঃজেলা ডাকাত দলের ২ সক্রিয় সদস্য আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

আন্তঃজেলা ডাকাত দলের ২ সক্রিয় সদস্য আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৩৮৯ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিগ্রহণকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ২ সদস্যকে আটক করেছে পুলিশ। নরসিংদী মডেল থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত সদর উপজেলার বানিয়াছল বালুর মাঠের পশ্চিম পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আব্দুল্লাহ (২০) পলাশ উপজেলার গজারিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে ও মো. মাছুম মিয়া সদর উপজেলার ইউএমসি পুরাতন কলোনী এলাকার রুস্তম আলীর ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানার এসআই এম নাইমুল ইসলাম মোস্তাক সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বানিয়াছল বালুর মাঠের পশ্চিম পাশে অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিগ্রহণকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় এই সদস্যকে আটক করা হয়। আটককালে তাদের দখল হতে দেশীয় অস্ত্র ১টি স্টীলের বাটযুক্ত চাপাতি ও ১টি প্লাস্টিকের কাভারযুক্ত স্টীলের চাউনিজ কুড়াল উদ্ধার করা হয়।

উক্ত ডাকাতরা তাদের দলীয় অপরাপর ডাকাতদের সাথে সমবেত হয়ে সদর এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। আটককৃত আসামীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net