1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলীকদমে একসাথে পাঁচজন করোনা রোগী শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

আলীকদমে একসাথে পাঁচজন করোনা রোগী শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৬১ বার

সুহৃদয় তঞ্চঙ্গ্যা, আলীকদম প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় সোনালী ব্যাংকের ৫ জন কর্মকর্তা ও কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্য দিয়ে আলীকদম উপজেলায় ১ম বারের মত একসাথে এতো ব্যক্তি করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে।
আক্রান্তরা হলেন, এমডি ইসমাইল (২৭), ডং থোয়াই (৫১), গিয়াস উদ্দিন (৩৭), আমিনুল বাবর (২৪),আরিফ হোসাইন (২৫)।

আজ শনিবার (২০ জুন) সন্ধ্যায় সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা ও কর্মচারীর করোনা রিপোর্ট পজেটিভ আসে। এর আগে ১৫ জুন সোনালী ব্যাংকের সিনিয়র ব্যাংক কর্মকর্তা মোঃনুরুল বশর(৪০) করোনায় আক্রান্ত হন। মোঃনুরুল বশরের সংস্পর্শে থাকায় গত ১৮ জুন উক্ত ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীর নমুনা সংগ্রহ করা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে।

আলীকদম উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, সোনালী ব্যাংকের ১১ জন কর্মকর্তা ও কর্মচারী নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের মধ্যে ৫ জনের করোনা পজেটিভ এসেছে। করোনায় আক্রান্তদের কোন উপসর্গ এখনো দেখা যায় নি। কোন উপসর্গ না থাকায় বর্তমানে করোনায় আক্রান্ত কর্মকর্তা ও কর্মচারীরা হোম আইসোলেশনে আছে। ব্যাংকটিতে আজকে ৫ জন এবং এর আগে ১৫ জুন ১ জনসহ মোট ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net