1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় পারুল ডিপার্টমেন্ট স্টোরে সন্ত্রাসী হামলা ভাঙচুর ও মালামাল লুট - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

আশুলিয়ায় পারুল ডিপার্টমেন্ট স্টোরে সন্ত্রাসী হামলা ভাঙচুর ও মালামাল লুট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৮৬ বার

স্টাফ রিপোর্টারঃ ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার ভাদাইল গ্রামের উত্তর পাড়া সাধু মার্কেটের পারুল ডিপার্টমেন্ট স্টোরে হামলা চালিয়ে মালামাল লুট করেছে সন্ত্রাসীরা। ১৭ই জুন বুধবার ভোর রাতে ২’৩০ টার দিকে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য রফিকুল ইসলামের ডিপার্টমেন্ট স্টোরের একদল সন্ত্রাসী হামলা চালায় এসময় সন্ত্রাসী হামলায় দোকানের দুইটি সিসি ক্যামেরা ,তিনটি ফ্রিজ ,ও গ্যাস সিলেন্ডার দোকানের সামনে রাখা মালামাল লুট ও ভাঙচুর করে নিয়ে যায়। এমনকি দোকানের শাটার ভাঙ্গার চেষ্টা করে ,দোকানের মালিক রফিকুল ইসলাম জানায়, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে এ ঘটনার সাথে জড়িত সাত্তার মুন্সীর ছেলে সুমন ,জাকির ,রাসেল ,কাদের‌, ঝুটের গোডাউনে কর্মচারীসহ সাত-আটজন,দেশি অস্ত্র-সরঞ্জাম নিয়ে এসে আমার দোকানে হামলা চালিয়ে দুটি সিসি ক্যামেরা তিনটি ফ্রিজ গ্যাস সিলেন্ডার ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়,উপস্থিত মার্কেটের সিকিউরিটি গার্ডের কাছে জানতে চাইলে বিষয়টির সত্যতা বলে জানা যায়,এবং সুমনের পিতা সাত্তার মুন্সি ঘটনাস্থলে এসে ভাঙচুর না করার প্রতিবাদ করেছেন বলে আমাকে জানিয়েছেন। দোকানের মালিক রফিকুল ইসলাম আরও বলেন ঘটনাটি জানানোর পরে আশুলিয়া থানার এসআই নাহিদ ও মেম্বার আবু সাদেক ভূঁইয়া ঘটনাস্থলে এসেছিলেন । এবং তিনি বলেছেন সন্ধ্যায় এ ব্যাপারে বসে মীমাংসা করবেন, রফিকুল ইসলাম বলেন ঘটনার সাথে জড়িত ইতিপূর্বেই আমার প্রতিষ্ঠানে অনেক ক্ষতির চেষ্টা করে আচ্ছিলো এবং তারা বিভিন্ন সময় আমাকে প্রাণনাশের হুমকিও দেন । আমি আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের একজন সদস্য হিসেবে আমার ক্লাবের সভাপতি ,সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদককে বিষয়টি জানাই ,তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ব্যবস্থা নিবেন বলে আমাকে সান্ত্বনা দিয়েছেন এই ধরনের হামলা ও ভাংচুরের ঘটনার অন্যায় এবং ন্যায় বিচার আইন প্রয়োগকারী সংস্থার কাছে জোর দাবি জানান তিনি । হামলা ভাংচুর লুটের বিষয়ে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার হাজি আবু সাদেক ভূঁইয়ার কাছে জানতে চাইলে , তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম দেখেছি ব্যাপক ভাঙচুর হয়েছে ,এ ব্যাপারে গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সন্ধ্যার পরে একটা বিচারের ব্যবস্থা করছেন বলে তিনি জানান। অন্যদিকে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, ও সাংগঠনিক সম্পাদক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনা সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net