1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা সংকটেও বাড়তি বিদ্যুৎ বিল : জনমনে ক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

করোনা সংকটেও বাড়তি বিদ্যুৎ বিল : জনমনে ক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ২৬১ বার

কেএম ইউসুফ : করোনা ভাইরাসজনিত প্রকোপের কারনে ৩ মাস যাবৎ ঘর থেকে বের হচ্ছেনা লোকজন। কাজ-কর্ম, ব্যবসা-বানিজ্য, দোকানপাট সব বন্ধ। আয় রোজগার বন্ধ থাকায় নাভিশ্বাস প্রতিটি পরিবারে। খাদ্য সংকট মোকাবেলায় সরকার বিতরণ করছে খাবার।

এমনকি নগদ অর্থও বিতরণ করা হচ্ছে সরকারীভাবে।
এমন দূর্যোগময় পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগ জনসাধারনের সাথে তামাশা করছে। রিডিং না দেখেই ইচ্ছে মতো বিল তুলে দিয়েছে কর্মচারীরা। এমন অভিযোগ নিয়ে হাটহাজারী সদর এবং প্রতিটি ইউনিয়ন থেকে এমন শত শত মানুষ ভিড় করছে হাটহাজারীর বিদ্যুৎ অফিসে।

অভিযোগসমূহে দেখা যায়, নিয়মিত বিদ্যুৎ বিলের ৩ গুন বেশি রিডিং লিখে দিয়েছে। লোকজনের প্রশ্ন- ৫ শ টাকার মতো আসতো এমন বিল করোনা পরিস্থিতিতে এসে ১ হাজার ২শ কেমনে হয়? এব্যাপারে জানতে চাইলে পিডিবি’র নির্বাহী প্রকৌশলী মো. আলাউদ্দিন রিডিং না দেখেই বিদ্যুৎ বিল লিখে দেয়ার কথা স্বীকারও করেছেন। তিনি বলেন- করোনা পরিস্থিতির কারণে বাড়ি বাড়ি যাওয়া হয়নি, তাই অফিসে বসেই আনুমানিক বিল দেয়া হয়েছে’’ তো আনুমানিক বিল সাভাবিক সময়ের চেয়ে চলমান করোনা পরিস্থিতিতে কি কম লেখা উচিৎ ছিলো না? অমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।
পৌর এলাকার ২নং ওয়ার্ডের উৎপল নামীয় এক ব্যাক্তি বলেন- আমার দোকান ৩ মাস যাবত বন্ধ, তিন মাসের আমার কারেন্ট বিল ৫ হাজার টাকার উপরে!

পল্লী বিদ্যুৎ অফিসে এসে অভিযোগ জানানো এক গৃহকর্তা জানান- আমাদেরকে বলেছে এই বিল দিয়ে দিতে হবে’ আগামী মাসে তা সমন্বয় করা হবে’ করোনা পরিস্থিতিতে সরকার বন্ধ করেছে ক্ষুদ্র ঋণ আদায়, বিদ্যুৎ বিল অনাদায়ে মওকুফ ঘোষণা দিয়েছে সুদ, এছাড়া বিভিন্ন ক্ষেত্রে দিয়েছে প্রণোদনা। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগের অযাচিত অতিরিক্ত রিডিং লিখে দেয়া, অভিগোগ আমলে না নেয়া, অনাদায়ে সংযোগ বিচ্ছিন্নের নির্দেশনা জনসাধারণের মাঝে জন্মেছে ক্ষোভ।

চারদিকে হাহাকার চলা এমন সংকটময় পরিস্থিতিতে সরকারী এই প্রতিষ্ঠানটির খামখেয়ালীপনাই দায়ী’ বলে বলছেন হাটহাজারীর সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net