1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনাকালীন গাঁঃ- নীলিমা শামীম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

করোনাকালীন গাঁঃ- নীলিমা শামীম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৪৩৪ বার

বেলকনিটার দরোজা খুলে যখনি দেই উঁকি।
মনে হয়যে স্নিগ্ধ সবুজ সুরুক্ষিত জোনে আমরা থাকি।
চট্টগ্রামের এমন দশা ভাবলে হই অবাক,
দ্বায়িত্ব জ্ঞানহীন মানুষ সকলেই, পৃথিবী হতবাক।
সামাজিক দুরত্ব বোধগম্য নয় কোলাকুলি আড়াআড়ি,
হাট-বাজার, খাওয়া-দাওয়ায় বিশ্ববাসীকে দেই ছাড়ি।
আনাগোনা,লোকারণ্য কিছুর নেইযে অভাব
মরনকেও ভয় করিনা হায়-আল্লাহ বিশ্রী এক স্বভাব।
চায়না টিম এসেই দেখে মুগ্ধ জাতীর আবাল কান্ড
নিজেরাই ভয়কাতুরে ফিরেছে হয়ে অযোগ্য আখান্ড।
ঈদ শপিং, ঘুরাঘুরি, আত্নীয় পরিজন নিয়ে হট্টগোল
মানেনি কোনো বাধাবিপত্তি রয়েছে দিব্বি মশগুল।
চারিদিকে মৃত্যুর মিছিল তাতেও নেই কোনো ভয়
জনাকয়েক মাস্ক-গ্লাভ নেয়,মানবেনা তবু পরাজয়।
ভোর -দুপুর ও রাত্রিকালে হঠাৎ ঘুম ভেঙে যায় শুনে
এম্বুলেন্স ও লাশের বহর আসছে হুইশেল বিহনে।
টেলিফোনে খবর পেলাম চেনাজানারা এ নাই ও নাই
কখন আজরাইল হুইসেল বাজিয়ে আমাকে তাড়ায়।
ফদ্য হাতে সদ্য হাজির আজরাইল নামক কসাই
জান কবজে কি আর দেরী কোরবানি এসেছে ঘনাই।
তোমরা যারা ভাবছো বসে ফিরতি পাবে অন্য জগৎ
আল্লাহর লীলাখেলা বুঝা বড় কঠিন হবে হয়তো শেষ ধ্বংসাত্মক।
মৃত্যু শুনে ঘাবড়ে কি হবে লিখা আছে যা জন্মের আগে
ধনী-গরীবের বেহালদশা পরওয়ারদেগার রেখেছে ভাগে।
করোনা বলে কিছু এসেছে ভাবতে পারেনা জনগণ
বিধির বিধান মেনে নিতে কেনো এতো রয় সমাগম?
চারিপাশে বিষন্নতা, নীরব কান্নায় রই আতঙ্কিত
কারো আইসোলেশন খবরে ভ্যাবাচেকা হই বিচলিত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net