1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে লঞ্চে বিশেষ ব্যবস্থা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে লঞ্চে বিশেষ ব্যবস্থা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২৯৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাস (কোভিড-১৯) এর ঝুঁকি এড়াতে ঢাকা-বরিশালসহ দক্ষিণ অঞ্চলের ৩৪টি নৌরুটে চলাচলকারি প্রায় ৯৫টি লঞ্চে কেবিনের পাশাপাশি লঞ্চের দ্বিতীয় ও তৃতীয় তলার ডেকে বিশেষ ডবল শিটের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

সামাজিক দুরত্ব বজায় রেখে বিশেষ এই শিটে রয়েছে আরামদায়ক ফোম ও বালিশের ব্যবস্থা।

যাত্রীরা জানান, করোনাকালিন লঞ্চে বিশেষ এক শিটের ভাড়া নেয়া হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত এবং সিঙ্গেল কেবিন ১৫০০ টাকা, ডবল কেবিন ২৫০০ টাকা ও ভিআইপি কেবিন ৪০০০ থেকে ৬০০০ টাকা।

লঞ্চ মালিক সমিতির কর্মকর্তা কামাল হোসেন জানান, ঢাকা-বরিশালসহ দক্ষিণ অঞ্চলের বিভিন্ন নৌ রুটের প্রত্যেক লঞ্চে শীতাতপ নিয়ন্ত্রণ, আলোক সজ্জা, ফ্যান ওয়াটার পাম্প সার্ভিস রেস্তোরা চালানোসহ যাওয়া-আশায় প্রায় ১০ থেকে ১২ ব্যারেল তেল ইঞ্জিনগুলোতে দিতে হয়। তারপর যাত্রীদের নিরাপত্তা জন্য আনসার সদস্যসহ ৪০ থেকে ৫০ জন লঞ্চ স্টাফদের খাবার ও বেতন বহন করেই লাভের মুখ দেখতে হয়।

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচারক একেএম আরিফ উদ্দিন জানান, করোনা ঝুঁকি এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ যাত্রীদের সকল প্রকার সুরক্ষা দিতে বিআইডাব্লিউটিএ ও লঞ্চ মালিক সমিতির কর্মকর্তাদের সাথে আলোচনা করে দক্ষিণ অঞ্চলের লঞ্চের ডেকে এই বিশেষ শিটের ব্যবস্থা চালু করেছেন তারা। এই শিট ব্যবহার করে যাত্রীরা ঝুঁকি মুক্তভাবে চলাচল করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net