1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় গুরুত্বের সাথে সামাজিক দুরত্ব নিশ্চিত ও মুখে মাস্ক ব্যবহার করতে হবে : মেয়র শামছুল হক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

করোনায় গুরুত্বের সাথে সামাজিক দুরত্ব নিশ্চিত ও মুখে মাস্ক ব্যবহার করতে হবে : মেয়র শামছুল হক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২৮৮ বার

আবদুল আলী গুইমারা,খাগড়াছড়ি:
দলমত নির্বিশেষে অসহায়, দিনমজুর, বিভিন্ন ছোট ব্যবসায়ী সহ করোনাভাইরাসের প্রভাবে রোজগার বন্ধ হওয়া অসহায় কর্মহীন মানুষদের মাঝে ৭ম পর্যায়ের খাদ্যসহায়তা প্রদান করেছে মাটিরাঙ্গা পৌরসভা।
ওয়ার্ড কাউন্সিলরের তালিকা অনুযায়ী খাগড়াছড়ি জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় কর্তৃক বরাদ্ধকৃত ৭ম পর্যায়ের খাদ্যসহায়তা বিতরণ করেছে মাটিরাঙ্গা পৌরসভা। বিতরণ কার্যক্রম সরাসরি তদারকি করেন মাটিরাঙ্গা পৌরসভা মেয়র মোঃ শামছুল হক। তিনি নিজেই বিভিন্ন ওয়ার্ডের খাদ্যসহায়তা বিতরণ কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি সাধারণ জনগনকে সামাজিক দুরত্ব নিশ্চিত ও মুখে মাস্ক ব্যবহারের জন্য মানুষকে সচেতন করতে দেখা গেছে।
এছাড়াও খাগড়াছড়ির ব্রাঞ্চের স্বেচ্ছাসেবী সংগঠন মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান কমল কৃষ্ণ দে অন্যান্য আরসিওয়াইদের নিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রমে সহায়তা করতে এগিয়ে আসেন। তারা ত্রানের সুবিধা ভোগিদের মহামারী করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাইকিং এর মাধ্যমে সচেতন করেন।
আমরা এবার ১০০০ পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করেছি উল্লেখ করে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক বলেন, ৭ম পর্যায়ের খাদ্যসহায়তা পেয়েছি ১০ টন। এমুহুর্তে অসহাদের ঘরে খাবার নাই, খাদ্যাভাবে তারা পরিবার পরিজন নিয়ে কষ্টে রয়েছেন জেনে শনিবার ও শুক্রবার বন্ধের দিনেও ট্যাগ অফিসার এর উপস্থিতিতে খাদ্যশস্য সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছি।
এ সময় পৌরসভার ত্রাণ বিতরণ কার্যক্রমের তদারকি কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন, পৌর প্যানেল মেয়র-২ কাউন্সিলর মোহাম্মদ আলী ছাড়াও পৌরসভার কঞ্জারভেন্সি পরিদর্শক মামুনুর রশিদ মামুন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net