1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় জোন, রেড-ইয়োলোর অর্থ কী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

করোনায় জোন, রেড-ইয়োলোর অর্থ কী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৪৬৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ছোটবেলা থেকে আমরা ট্রাফিক আইন মেনে চলা শিখেছি, লাল-হলুদ-সবুজ বাতি দেখে। কিন্তু এই মহামারি করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পরে দেশের বিভিন্ন এলাকা চিহ্নিত করা হয়েছে আলাদা জোনে।

এই জোন গুলোর নাম দেওয়ার হয়েছে আবার বিভিন্ন রঙের। লাল, হলুদ-সবুজ এই রং দিয়ে আসলে কী বোঝানো হয়েছে তা অনেকের কাছেই এখনো পরিষ্কার না। আসুন জানার চেষ্টা করি:

রেড জোন

অত্যন্ত ঝুঁকিপূর্ণ বোঝাতেই রেড জোন হিসেব চিহ্নিত করা হয়। যেসব জেলা বা এলাকাগুলোতে করোনা আক্রান্তের হার অত্যন্ত বেশি, লাখে ৩০ জনের বেশি সংক্রমিত ব্যক্তি থাকবেন, সেগুলোকেই রেড জোনের অন্তর্ভুক্ত করা হয়। এখানে পুরোপুরি লকডাউন থাকবে পুরো এলাকা। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ এই এলাকায় বাড়ির বাইরে যেতে পারবে না। জরুরি সেবাদান ছাড়া সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

ইয়োলো জোন

রেড জোনের তুলনায় অনেক কম সংক্রমণ থাকলে সেই এলাকাগুলোকে ইয়োলো জোন বলা হচ্ছে। কোনো এলাকায় লাখে ৩ থেকে ২৯ জন সংক্রমিত থাকলে সেই এলাকাকে ইয়েলো জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গ্রিন জোন
১৪ দিনের মধ্যে কোনো এলাকা বা জেলায় নতুন করে করোনা আক্রান্তের সন্ধান না মিললে, ধরে নেওয়া হয় সেই জেলা করোনামুক্ত। অর্থাত্‍‌ গ্রিন জোন তুলনামূলক স্বস্তির জেলা।

এছাড়া বাধ্যতামূলকভাবে প্রত্যেকের মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে তিনটি জোনেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net