1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কালিগন্জে করোনা উপসর্গ নিয়ে নিরাপত্তা প্রহরীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

কালিগন্জে করোনা উপসর্গ নিয়ে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৯৬ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নজরুল ইসলাম গফর (৫১) নামক এক ব্যক্তি মৃতু বরণ করেছেন। মৃত নজরুল ইসলাম গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরীর নিরাপত্তা প্রহরী ছিলেন।
বুধবার ১৭জুন মৃত্যু ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম। পরিবারের সদস্যদের রিপোর্ট না আসা পর্যন্ত কোয়ারেন্টিনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাজিত হোসেন খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ভোরে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আমিনগঞ্জের দক্ষিণ ঘনেশাম এলাকায় শ্বাসকষ্ট জ্বর, সর্দি, কাশি নিয়ে নিজ বাড়িতে মারা যান।

স্থানীয়রা জানান, মৃত্যু ব্যক্তি গত ৯ জুন অসুস্থতা নিয়ে ঢাকার গাজীপুর থেকে গ্রামের বাড়িতে আসেন। এ অবস্থায়, স্থানীয় চিকিৎসকদের পরামর্শ নিয়ে বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকেন তিনি। হঠাৎ করে মঙ্গলবার রাতের দিকে নজরুল ইসলাম গফুর শ্বাসকষ্ট অনুভব করেন। পরে ভোরে তিনি মারা যান।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান বলেন, দাফন কাজের জন্য গঠিত কমিটি ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেনসহ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আজকের মধ্যেই ওই ব্যক্তির দাফন সম্পন্ন করা হবে।

সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় জানান, করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলাবাসীর প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net