1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা ও তার সহযোগী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

কোম্পানীগঞ্জে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা ও তার সহযোগী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ২৫৫ বার

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (বহস্পতিবার) রাত আনুমানিক ১০টার সময় চাপরাশিরহাট পূর্ব বাজার থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হল, ৫নং চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ফয়েজ উল্যাহ জ্যাকি (২৭) ও তার সহযোগী মহিউদ্দিন রাজীব (২৯)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে উপজেলার ৫নং চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজারের ব্যাংক রোডে কাসেম মিয়ার স’মিলে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক(এএসআই) ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ছাত্র রাজনীতির আড়ালে ফয়েজ উল্যাহ জ্যাকি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল।কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net