1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৭৪ বার

আব্দুল্লাহ হেল বাকী, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০১৯-২০ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়কা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী, বাই সাইকেল, অগভীর নলকূপ ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২১ জুন দুপুের ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১ম থেকে ৫ম শ্রেনির ৫১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও বাইকেল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় সামাজিক দুরত্ব বজায় ২০টি বাই সাইকেল ও নগদ বৃত্তির অর্থ বিতরণ করা হয়।

ইউএনও গনপতি রায় জানান, ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ৮০০ টাকা, ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনিতে ১ হাজার ৫০০ টাকা, ৯ম থেকে ১০ম শ্রেনিতে ২ হাজার টাকা, একাদ্বশ-দ্বাদশ শ্রেনিতে ৩ হাজার ২০০ টাকা ও উচ্চ শিক্ষা স্তরে ৪ হাজার ৫ শত টাকা করে মোট ২ শত ৩ জন শিক্ষার্থীর মাঝে ৪ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়াও শিক্ষা উকরণ হিসেবে পেন্সিল, খাতা, জ্যামিতি বক্স, স্বাস্থ্য উপকরণ হিসেবে ওয়াটার পট, হ্যান্ড ওয়াশ, ছাতা বিতরণসহ জমি আছে ঘর নেই এমন ২০ জন নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে সেমি পাকা বাড়ী নির্মান করা হবে।

বিতরণকালে ধামইরহাট থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল মমিন, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, একাডেমিক সুপারভাইজার কাজল সরকার, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ মালেক, সভাপতি আবু মুছা স্বপন, উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরম, আদিবাসী নেতা ইশ্বর মার্ডি, বিশ্বনাথ টুডু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net