1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুলনায় সাংবাদিকসহ আরও ৯১ জনের করোনা শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

খুলনায় সাংবাদিকসহ আরও ৯১ জনের করোনা শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ২৪২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
খুলনায় সাংবাদিকসহ আরও ৯১ জনের করোনা শনাক্ত
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে এক সাংবাদিক ও তার স্ত্রীসহ আরও ৯১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ৮৩ জনই খুলনা জেলা ও মহানগরীর। বাকিদের ৫ জন যশোর জেলার, ২ জন সাতক্ষীরা জেলা, ১ জন কুষ্টিয়া জেলার।

বৃহস্পতিবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য জানা গেছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বৃহস্পতিবার খুমেকের পিসিআর মেশিনে মোট ৩১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিল ২৬৬টি। এদের মধ্যে মোট ৯১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৮৩ জন খুলনার। বাকিদের মধ্যে যশোর জেলার ৫ জন, সাতক্ষীরা জেলার ২ জন ও কুষ্টিয়া জেলার ১ জন রয়েছেন।

খুলনা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, খুলনায় শনাক্ত হওয়া ৮৩ জনের মধ্যে রয়েছেন খুলনা মহানগরীর ৭৩ জন (ফলোআপ ২ জন), ফুলতলা উপজেলার ৯ জন ও দাকোপ উপজেলার ১ জন।

খুলনা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, একদিনে শনাক্ত হওয়ার দিক থেকে খুলনায় এটি দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত বুধবার একদিনে সর্বোচ্চ ১০২ জনের করোনা শনাক্ত হয়। ওই দিন শুধু খুলনায় শনাক্ত হয়েছিলেন ৯৭ জন। এ নিয়ে খুলনা জেলা ও মহানগরীতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৭০ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net