1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে ফিলিপাইনের নাগরিকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে ফিলিপাইনের নাগরিকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৩২৭ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমণের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিলিপাইনের এক নাগরিকের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে এই প্রথম করোনার উপসর্গে কেনো বিদেশি নাগরিকের মৃত্যু হলো। শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা.আফতাবুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘ফিলিপাইনের একজন নাগরিক গত ১৬ দিন ধরে আমাদের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনার পরীক্ষার জন্য উনার নমুনা নেওয়া হয়েছিল। নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তবে রেজাল্ট এখনও আসেনি।’

মৃত রুয়েল ই কাতান (৫০) চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানামায় নিয়োজিত বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেকের শিপ প্ল্যানার পদে কর্মরত ছিলেন। তিনি নগরীর হালিশহরে থাকতেন।

সাইফ পাওয়ার টেকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক রেজাউল করিম গণমাধ্যমে জানান, জ্বর-শ্বাসকষ্টসহ করোনার লক্ষণ থাকায় গত ৩ জুন সংক্রমণ পরীক্ষার জন্য কাতানের নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। পরদিন তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

ফিলিপাইনের কনস্যুলেট জেনারেল অফিসের চীফ অব স্টাফ শেখ হাবিবুর রহমান গণমাধ্যমে বলেন, ‘গত ১৬ দিন ধরে বিভিন্নভাবে চেষ্টা করেও আমরা নমুনা পরীক্ষার রিপোর্টটা আনতে পারিনি। দুঃখজনকভাবে তিনি পৃথিবী থেকেই বিদায় নিলেন।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net