1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাট সাংবাদিক কল্যান ফাউন্ডেশন গঠন ও ৬ জনকে আর্থিক অনুদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

চুনারুঘাট সাংবাদিক কল্যান ফাউন্ডেশন গঠন ও ৬ জনকে আর্থিক অনুদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ২৮০ বার

এম এস জিলানী আখনজী :চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা ॥
চুনারুঘাটের অসচ্ছল ৬ জন সাংবাদিককে আর্থিক অনুদান প্রদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হলো চুনারুঘাট সাংবাদিক কল্যান ফাউন্ডেশন। সাংবাদিকদের কল্যাণে অঙ্গিকারবদ্ধ আমরা এই স্লোগানকে সামনে রেখে (২৫ জুন) বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, দৈনিক যুগান্তরের সিনিয়র স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন তালুকদার। বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক এনটিভি প্রতিনিধি ইসমাইল হোসেন বাচ্চু, সিনিয়র সাংবাদিক হাসান আলী, ইনকিলাব প্রতিনিধি এস এম সুলতান খান, ভোরের কাগজ প্রতিনিধি জুনায়েদ আহমদ, চুনারুঘাট সাংবাদিক ফোরাম সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমদ, যুগ্ন-সম্পাদক মোঃ শওকত আলী, অর্থ সম্পাদক এম এস জিলানী আখনজী, নির্বাহী সদস্য শেখ ইসমাইল হোসেন তুহিন, ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম ও নোমান আহমেদ প্রমুখ।

পরে সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট চুনারুঘাট সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়। এতে সিনিয়র সাংবাদিক মোঃ আলমগীরী হোসেন তালুকদারকে সভাপতি, কামরুল ইসলামকে সিনিয়র সহ- সভাপতি, মোঃ জামাল হোসেন লিটন ও আবুল কালাম আজাদকে সহ সভাপতি, ইসমাইল হোসেন বাচ্চুকে সাধারণ সম্পাদক, মহিদ আহমদ চৌধুরী ও মোস্তাক আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক ও খন্দকার আলাউদ্দিনকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়।

কমিটির অন্যন্যরা হলেন, তথ্য ও প্রকাশনা সম্পাদক রায়হান আহমদ, দপ্তর ও প্রশিক্ষন সম্পাদক শেখ ইসমাইল হোসেন তুহিন, সাহিত্য সম্পাদক কামরুল হাসান শাকিম, সমাজ কল্যান সম্পাদক মীর জুবায়ের আলম, আইন বিষয়ক সম্পাদক মোস্তাক বাহার, ক্রীড়া সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন। নির্বাহী সদস্যরা হলেন, নুরুল আমিন, হাসান আলী, জাহাঙ্গীর আলম, এস এম সুলতান খান, এস আর রুবেল, নুর উদ্দিন সুমন, এসএম শওকত আলী। সভা শেষে ৬ জন সাংবাদিককে আর্থিক অনুদান দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net