1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে নতুন ১১ জনসহ মোট আক্রান্ত ৯৩ জন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ঝিনাইদহে নতুন ১১ জনসহ মোট আক্রান্ত ৯৩ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২৭৬ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন ১১ জন আক্রান্তসহ মোট আক্রান্ত এপর্যন্ত ৯৩ জনে পৌঁছালো। ঝিনাইদহের সিভিল সার্জনের করোনা সংক্রান্ত সেলের মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ’র দেওয়া তথ্যমতে অদ্য ১৪/০৬/২০ ইং রবিবার সকাল ৯.৪৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজের ল্যাব থেকে আরো ৮৫টি নমুনা পরীক্ষার ফলাফল তাদের হাতে এসে পৌঁছেছে তার মধ্যে ১১টি পজেটিভ এবং ৭৪টি নেগেটিভ। এই ১১টি পজেটিভের মধ্যে কোর্টচাঁদপুর ৫, কালিগঞ্জ ৩ মহেষপুর ২ এবং হরিনাকুন্ডু ১। গতকালের প্রাপ্ত রিপোটে সমতা ডায়াগনস্টিক সেন্টারের ৬ জনসহ ঝিনাইদহ সদরে মোট ১২ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস এর অস্তিত্ব পাওয়া গেলেও আজ নতুন করে কোন আক্রান্ত ব্যাক্তির রিপোর্ট আসে নাই। এ নিয়ে এই জেলায় ঝিনাইদহ সদর উপজেলায় ২২, শৈলকুপা ১৭, কালিগঞ্জ ২৩, কোর্টচাঁদপুর ১৮, মহেশপুর ৫ এবং হরিনাকুন্ডু ৮ জন ব্যাক্তি করোনায় আক্রান্ত হলো। আজ পর্যন্ত এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৩। এর মধ্যে শৈলকুপা উপজেলায় একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে এবং জেলায় আক্রান্তদের মধ্য থেকে সুস্থ্য হয়ে ওঠেছে ৪৩ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net