1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গী পূর্ব থানার ওসি করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য

টঙ্গী পূর্ব থানার ওসি করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৩১৭ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আমিনুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার তার নমুনা রিপোর্টে করোনা পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মুহাম্মদ আমিনুল ইসলাম।
জানা যায়, কয়েকদিন যাবত ঠান্ডা-জ্বরে আক্রান্ত ছিলেন ওসি আমিনুল ইসলাম।এরপর তার নমুনা পরীক্ষা দেয়া হয় টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যেহেতু আমাদের হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর পাঠানো হয়েছে, সেহেতু রিপোর্ট আসতে একটু দেরি হয়েছে।আজ বুধবার আমরা রিপোর্ট হাতে পাই এবং সাথে সাথে ওসি মুহাম্মদ আমিনুল ইসলাম কে জানাই।
এবিষয়ে ওসি মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন,বর্তমানে বাসায় চিকিৎসকের পরামর্শ নিয়ে আইসোলেশনে আছি।এখন শারীরিক অবস্থাও ভালো আছে। তিনি দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন যেন দ্রুত সুস্থ হয়ে আবার দেশবাসীর সেবায় নিয়োজিত হতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net