ঢাকা   ০২:৫১:৪৮ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো

নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩১০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম ।।
নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে মৎস্য কর্মকর্তা। সোমবার (৮ জুন) শহরের বিভিন্ন মাছ বাজারে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ মাছ জব্দ করা হয় বলে জানাগেছে। অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ। পরে জব্দকৃত মাছ গুলো নবীগঞ্জ উপজেলা মাঠপ্রাঙ্গণে মাটিতে পুতে রাখা হয়। বেশকিছু দিন ধরে সরকার ঘোষিত নিষিদ্ধ পিরানহা মাছ রূপচাঁদা বলে বিক্রি করতে থাকে অসাধু কিছু ব্যবসায়ী। বিষয়টি স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে নজরে আসে সংশ্লিষ্টদের। জানা যায়, বাংলাদেশের পরিবেশের সঙ্গে পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ সংগতিপূর্ণ নয়। এ মাছ গুলো রাক্ষুসে স্বভাবের, অন্য মাছ ও জলজ প্রাণীদের খেয়ে ফেলে। দেশীয় প্রজাতির মাছ তথা জীববৈত্র্যি জন্যও এগুলো হুমকি স্বরূপ, একারনে সরকার ও মৎস্য অধিদপ্তর আফ্রিকান মাগুর পিরানহা মাছের পোনা, উৎপাদন, চাষ, বংশ বৃদ্ধিকরণ বাজারে ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। ২০০৮ সালে ফ্রেরুয়ারি থেকে ২০১৪ সালের জুন মাসে আফ্রিকান মাগুরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি