1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে স্কুলের প্রধান শিক্ষক এসিল্যান্ড অফিসের সহায়কসহ করোনা আক্রান্ত ৪ জন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নবীগঞ্জে স্কুলের প্রধান শিক্ষক এসিল্যান্ড অফিসের সহায়কসহ করোনা আক্রান্ত ৪ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৫৮ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম ।।
নবীগঞ্জে নতুন করে স্কুলের প্রধান শিক্ষক, এসিল্যান্ড অফিসের সহায়কসহ ৪ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে নবীগঞ্জ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৬ জন। রবিবার (২১ জুন) আসা রিপোর্টে নবীগঞ্জ শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা খানম, উপজেলার দেবপাড়া ইউনিয়নের বাসিন্দা কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য শাহ আবুল খায়ের, এসিল্যান্ড অফিস সহায়ক পলাশ এবং একটি ঔষধ কোম্পানির লোকসহ চারজন ব্যক্তির করোনা পজেটিভ আসে। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৭২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৩৬ জনের করোনা পজেটিভ এসেছে। বাকি সব নেগেটিভ। বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, নবীগঞ্জে নতুন করে প্রথমে (২০ জুন) রাতে একজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। পরেরদিন (২১ জুন) আরো তিনজনের করোনা পজেটিভ আসে। এনিয়ে নবীগঞ্জে ৩৬ জন লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ৭২৭ জনের। নতুন করে আক্রান্তদের মধ্যে তিনজনের অবস্থান নবীগঞ্জ পৌর এলাকার ভেতরে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net