1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে ভুয়া সেনা কর্মকর্তা আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

নরসিংদীতে ভুয়া সেনা কর্মকর্তা আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩৩৯ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীতে মোহাম্মদ আফজাল মিনহাজ সংগ্রাম (৫৫) নামে এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করেছে মাধবদী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) স্থানীয় মাধবদী কান্দাইল বাজার থেকে পুলিশ তাকে অাটক করেন।

পুলিশ জানায়, আফজাল সেনা বাহিনীর ট্রাকসুট ব্যবহার করে নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে অাসছিলেন। এর ফলে দীর্ঘদিন যাবত মাধবদী ও তার আশপাশ খড়িয়া বাজার, শান্তি বাজার, কামরাঙ্গীর, পুরিন্দা বাজার ও শেখেচর বাজারসহ বিভিন্ন বাজারে বিভিন্ন সময় চাঁদাবাজি করে আসছিল।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মাধবদী কান্দাইল বাজারে তামিম নামে এক মাংস বিক্রেতার কাছ থেকে প্রায় ৪৯ হাজার ৫০০ টাকার মাংস নেয়। বিক্রিত টাকা চাইতে গেলে তা না দিয়ে বরং সেনাবাহিনীর পরিচয়ে বিক্রেতাকে ভয় দেখায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করেন। পুলিশি জিজ্ঞাসাবাদে সে প্রতারণার কথা স্বীকারও করেন।

জানা যায়, প্রতারক আফজাল মিনাজ সংগ্রাম নাটোর জেলার বড়াইগ্রাম থানার চাঁনদীপুর গ্রামের এরশাদ আলী মণ্ডলের ছেলে। তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনী লেখা সবুজ রংয়ের ফুলহাতা ট্রাকসুট, একটি ফুল ট্রাউজার এবং একটি নীল রংয়ের নাম্বার বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net