ঢাকা   ০৭:৪৬:৪৬ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের ডিজিএম ও ১২ পুলিশ সদস্যসহ করোনায় নতুন আক্রান্ত ২৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৪৫১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আলাউদ্দিন, নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের ডিজিএম ও থানার ১২ পুলিশ সদস্যসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ১৪০ জন করোনায় আক্রান্ত। অপরদিকে মৃত ৫ ব্যক্তির রিপোর্টও পজিটিভ এসছে। এছাড়া সুস্থ হয়েছে মোট ৫৮জন ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছে ৮২ জন।

সোমবার করোনা আক্রান্তদের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

নতুন করে আক্রান্তরা হলেন- পল্লী বিদ্যুতের ডিজিএম শহীদ উদ্দিন, নাঙ্গলকোট থানার এস আই ওবায়দুল হক, সফিকুল ইসলাম, কামরুল ইসলাম, এএসআই সফিকুল ইসলাম, মকবুল হোসেন, পুলিশ সদস্য মোঃ আবুল খায়ের, টিটু বড়ুয়া, মোঃ শহীদ মিয়া, আনিসুর রহমান, কহিনুর আক্তার, মাসুদ রানা, সেলিম উদ্দিন, নাঙ্গলকোট পল্লী বিদ্যুৎ কর্মকর্তা জাহিদ উদ্দিন, মোঃ সেলিম মিয়া, জোড্ডা ইউনিয়নের এনজিও কর্মী মনির, বটতলী ইউনিয়নের কাশিপুর গ্রামের রিপন, রোজিনা, সালমা আক্তার, সীমা আক্তার, ইস্রাফিল, নুসরাত, সম্রাট ও ঢালুয়া ইউপির মকিমপুর গ্রামের শাহাদাত হোসেন, রহিমা আক্তার ও আদ্রা দক্ষিণ ইউপির চাটিতলা গ্রামের শাহ আলম।

সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিষয় কর্মকর্তা ডাক্তার দেব দাস দেব এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, সোমবার স্থানীয় লোকজন মারপথ জানতে পেরে উপজেলা র‌্যাপিড রেসপন্স টিম তার নমুনা সংগ্রহ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করে। পরে তারদের রিপোর্ট পজিটিভ আসে। এ পর্যন্ত ৯ শত ৬৭ জনের নমুনা সংগ্রহ করেছন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এখনো পর্যন্ত ৯ শত জনের করোনা রিপোর্ট আসে । যার মধ্যে ৬৭ জনের রিপোর্ট বাঁকি রয়েছে। এনিয়ে পুরো উপজেলায় ১৪০ জনের করোনা সনাক্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি