1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় ঢাকা ব্যাংকের শাখায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

পটিয়ায় ঢাকা ব্যাংকের শাখায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ২৮৫ বার

গিয়াস উদ্দিন, পটিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রাম পটিয়া পৌরসভা থানার সামনে ঢাকা ব্যাংক পটিয়া শাখায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুনে তাদের অটোমেটিক জেনারেটর পুড়ে ছাই হয়ে যায়।

বুধবার ( ২৫ জুন ) বিকাল তিনটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট এ আগুনের সূত্রপাত ঘটে। পরে ঘটনাস্থলে পটিয়া ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মার্কেটের অন্য দোকানিরা বলেন, অসতর্কভাবে মার্কেটের পিছনে জেনারেটর থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মার্কেট এর সকল দোকানিরা এখন আতঙ্কের মধ্যে রয়েছে।

ঢাকা ব্যাংক পটিয়া শাখা ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম বলেন, সকালের দিকে ট্রাকের সাথে লেগে ব্যাংকের একটি বৈদ্যুতিক তাড় ছিড়ে গেলে ব্যাংক কর্তৃপক্ষ বিদ্যুত অফিসেকে জানান। বিদ্যুত অফিসের ইলেকট্রিশিয়ান এসে কাজ করে যায়। পরে বিদ্যুৎ আসলে জেনারেটর এর সাথে শর্ট সার্কিট হয়ে জেনারেটরটি পুড়ে ছাই হয়ে যায় যায়। এতে আমাদের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ বিষয়ে পটিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পৌরসভা পটিয়া থানার সামনে। ঢাকা ব্যাংক পটিয়া শাখার তাদের নিজস্ব জেনারেটরে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। পটিয়া সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় আগুন প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মনে হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net