1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পলাশে সৎ বাবার বিরুদ্ধে শিশুকন্যা ধর্ষণের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

পলাশে সৎ বাবার বিরুদ্ধে শিশুকন্যা ধর্ষণের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ২৯০ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর পলাশে সৎ বাবার বিরুদ্ধে ১২ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার শিশু কন্যার মা বাদি হয়ে পলাশ থানায় একটি ধর্ষণের মামলা করেন।

শিশু কন্যার মা জানান, প্রথম স্বামী মৃত্যুর পর গত ৮ বছর আগে ওই শিশু কন্যাকে নিয়ে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকন্দা গ্রামের হোসেন কাজীর ছেলে সাদ্দাম কাজীর (৩০) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এর মধ্যে তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। অভাব অনটনের সংসার হওয়ায় স্বামী-স্ত্রী নরসিংদীতে একটি গার্মেন্টসে চাকুরি নেয়। গত কয়েক মাস ধরে তার স্বামী চাকুরি ছেড়ে বাড়িতে অবস্থান নেন। এর মধ্যে মেয়েকে রেখে মা কাজে চলে গেলে ওই শিশু কন্যার সৎ বাবা সাদ্দাম কাজী প্রায় সময় মেয়েকে শীলতাহানির চেষ্টা করে। বিষয়টি শ্বশুর-শাশুরিকে অবগত করেও কোন সুরহা হয়নি।

সর্বশেষ মঙ্গলবার রাতে শিশু কন্যার মা গার্মেন্টসে কাজে চলে গেলে একা ঘরে নিজের মেয়েকে ধর্ষণ করে সৎ বাবা সাদ্দাম কাজী। পরে বিষয়টি জানা জানি হয়ে গেলে পালিয়ে যায় সাদ্দাম কাজী।

এ ব্যাপারে পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সাদ্দাম কাজীকে আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net