1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাটের বকেয়া টাকার আদায়ের দাবীতে মাগুরা পাট ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ

পাটের বকেয়া টাকার আদায়ের দাবীতে মাগুরা পাট ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৩০৫ বার

মােঃ সাইফুল্লাহ: মাগুরায় পাটের বকেয়া টাকা আদায়ের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মাগুরা পাট ও ভুসিমাল ব্যবসায়ী মালিক সমিতি । আজ মঙ্গলবার বিকালে মাগুরা-ঝিনাইদহ সড়কের কাশিনাথপুর এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ।
ব্যবসায়ীরা দাবী করেন,২০১৯-২০ অর্থ বছরে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্টান জাতীয় জুট মিলস্ (বিজিএমসি’র) তাদের কাছ থেকে ৬ লক্ষ ৩৬০ মন পাট খরিদ করে । যার বাজার মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা ।এর মধ্যে প্রতিষ্টান মাগুরা পাট ব্যবসায়ীদের ১০ শতাংশ টাকা দেয় । চলতি জুন মাসে মাগুরা পাট কেন্দ্র থেকে প্রতিষ্টান সব পাট মিলে সংগ্রহ করে নিয়ে যেতে চাইলে বকেয়া টাকার পরিশোধ না করলে পাট ব্যবসায়ীরা বাধা প্রদান করে ।
মাগুরা মাগুরা পাট ও ভুসিমাল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আব্দুর সালাম জানান, ২০১৯-২০ অর্থ বছরে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্টান জাতীয় জুট মিলস্ (বিজিএমসি’র) তাদের কাছে মাগুরার ব্যবসায়ীদের পাওনা রয়েছে ১ কোটি ২০ লক্ষ । তার মধ্যে মিল কতৃপক্ষ আমাদের দিয়েছে ১২ লক্ষ । চলতি জুনের মধ্যে আমাদের সমস্ত টাকা পরিশোধ করে পাট কেন্দ্র থেকে পাট নেওয়ার কথা ছিল কিন্তু তারা আমাদের টাকা পরিশোধ না করে আজ মঙ্গলবার পাট গুদাম থেকে পাট নিয়ে যেতে চাললে আমরা বাধা প্রদান করি ।
পাট গোডাইন মালিক শামসুজ্জোহা জোহা জানান, আমি (বিজিএমসি’র) কাঝে নিজের ৪ হাজার ১৫০ মন বিক্রি করি । যার মূল্য ৯০ লক্ষ টাকা । তারা আমার বকেয়া টাকা দিয়ে গরিমসি করলে আমি নিজে প্রতিষ্টানে গিয়ে ১৮শতাংশ লসে পাট বিক্রি করে ৪৮ লক্ষ টাকা আনি ।
মাগুরা কর্মরত (বিজিএমসি’র) মিল ইনচার্য গোলাম মোস্তফা বলেন , আমরা ব্যবসায়ীদের ৫০ শতাংশ টাকা পরিশোধ করেছি । বাকী টাকা পর্যায়ক্রমে দেয়া হবে । আমাদের মিলে মাগুরার ২৩ জন ব্যবসায়ী পাট ব্যবসা করে । ব্যবসায়ীদের বকেয়া টাকার কথা আমি প্রতিষ্ঠান কে জানিয়েছি তারা যথাযথ ব্যবস্থা নেবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net