1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশে ফ্লাইট চালানোর অনুমতি পেল এমিরেটস - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

বাংলাদেশে ফ্লাইট চালানোর অনুমতি পেল এমিরেটস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৪৭২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বাংলাদেশে ফ্লাইট চালানোর অনুমতি পেল এমিরেটস
দুবাই থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পেল এমিরেটস এয়ারলাইনস। আগামী ২১ জুন থেকে তারা বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এমিরেটস বাংলাদেশ এবং বেবিচক সূত্র গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

এমিরেটস বাংলাদেশ জানায়, বেবিচকের কাছে দুবাই থেকে ঢাকার ফ্লাইটের অনুমতি চাওয়া হলে তারা ২১ জুন থেকে ফ্লাইট চলাচলের অনুমতি দেয়। তবে কত তারিখ থেকে ফ্লাইট চলাচল শুরু করবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এমিরেটস।

এমিরেটসকে দেয়া বেবিচকের দেয়া চিঠিতে জানানো হয়, তারা সপ্তাহে ৩ দিন ফ্লাইট পরিচালনা করতে পারবে।

দুবাইয়ে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞার কারণে এই রুটে শুধুমাত্র ট্রানজিট যাত্রীদের নেবে এমিরেটস। তবে সেদেশের নাগরিকরা দুবাইয়ে প্রবেশ করতে পারবে।

এর আগে বাংলাদেশ থেকে ফ্লাইট চলাচল চালুর জন্য অনুমতি চেয়ে বেবিচককে চিঠি দেয় এমিরেটস, এয়ার এরাবিয়া, ফ্লাই দুবাই ও টার্কিশ এয়ারলাইনস।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছুদিন ঘরোয়া ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর এখন ধীরে ধীরে সব সচল হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net