1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগমারায় ৭ম শ্রেণির ছাত্রী শিশু সাদিয়ার বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও কেএম ইয়াসির আরাফাত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা

বাগমারায় ৭ম শ্রেণির ছাত্রী শিশু সাদিয়ার বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও কেএম ইয়াসির আরাফাত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩৫৮ বার

জিয়াউর রহমান, লালমাই :
লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মেহেরকুল দৌলতপুর গ্রামের জনাব অাবদুল খলিলের ১৩ বছরের শিশু কন্যা সাদিয়া অাকতার।৭ম শ্রেণিতে পড়ে।এই বয়সে তার পড়ালেখা ও বাল্যসখাদের নিয়ে খেলাধুলা করার কথা।

১৭ই জুন দুপুরে শিশু সাদিয়ার বিয়ে সংবাদ বিশ্বস্ত সূত্রে জানতে পান উপজেলা নির্বাহী অফিসার,লালমাই ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কে. এম. ইয়াসির আরাফাত। তাৎক্ষণিক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মোহাম্মদ রফিকুল ইসলামকে ঘটনাস্থলে পাঠান এবং স্থানীয় ইউপি মেম্বার আবদুল ওহাব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিয়ে বাড়িতে মেয়ের মা বাবাকে বাল্যবিবাহের কুফল ও অাইনি নিষেধাজ্ঞার কথা বুঝিয়ে বলে বিয়ের বন্ধের নির্দেশ প্রদান করেন। সাদিয়া আক্তারের পিতা আব্দুল খলিল মেয়ে সাদিয়া আক্তারের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা প্রদান করেন।
শিশুবয়সে বাল্যবিবাহ থেকে পরিত্রাণ পেল সাদিয়া ও তার পরিবার।
বাল্যবিবাহ বন্ধ করায় স্থানীয় জনসাধারণের পক্ষে ইউপি মেম্বার জনাব অাবদুল ওহাব বলেন,বাল্যবিবাহ বন্ধ করে সাদিয়ার পরিবারের সাথে অামাদের এলাকাকে কলংকের হাত হতে রক্ষা করায় উপজেলা নির্বাহী অফিসার কে.এম.ইয়াসির আরাফাত ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার জনাব মো রফিকুল ইসলাম বলেন, ইউএনও স্যারের নির্দেশনা পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ি বাল্যবিবাহ প্রতিরোধ করেছি।
ইউএনও লালমাই বলেন,বাল্যবিবাহে শিশু, পরিবার,সমাজ ও রাষ্ট্রের উপর ক্ষতিকর প্রভাব পড়ে।সাদিয়ার মতো শিশুদের করুণ পরিণতি হতে রক্ষা করা দায়িত্ব বলেই এই বিয়ে বন্ধ করেছি।
জনস্বার্থে এধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net