1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে ডাক্তার রকিব হত্যার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

বাগেরহাটে ডাক্তার রকিব হত্যার প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩১৭ বার

নইন আবু নাঈম ঃ
বাগেরহাটে বৃষ্টি উপেক্ষা করে, বাগেরহাট মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ও খুলনা রাইসা ক্লিনিকের পরিচালক ডা. মো. আব্দুর রকিবকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও শোক সভা করেছে চিকিৎসকরা। বৃহষ্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের সামনে চিকিৎসকদের সংগঠন বিএমএ এই কর্মসূচির পালন করে। তাদের এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ গ্রহন করেন, বাগেরহাটের স্বাস্থ্য বিভাগ, ডিপ্লোমা ইন্টার্ণ ডক্টরস এসোসিয়েশন, ম্যাটসের শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা । তারা হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
এছাড়াও দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাট মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) কয়েকশ শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে বক্তব্য দেন বাগেরহাট বিএমএ এর সভাপতি ডা. অরুণ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক ডা. মোশারফ হোসেন, বিএমএ নেতা আব্দুল মতিন আকন, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, ডা. নাঈমা ফেরদৌসী ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ডিপ্লোমা ইন্টার্ণ ডক্টরস এসোসিয়েশন সভাপতি সৈয়দ রাকিব ও সাধারন সম্পাদক শামীম আহসান।
মানববন্ধনে বক্তারা বলেন, বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ রকিবের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকান্ডের নিন্দা জানাচ্ছি। এই চিকিৎসের উপর যারা হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রæত বিচারে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের হামলা আর কেউ চালাতে না পারে তার সেজন্য চিকিৎসক সমাজের জন্য নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করতে সরকারের কাছে দাবি জানান এই চিকিৎসক নেতারা। হামলাকারিদের বিচার না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
মঙ্গলবার সন্ধ্যায় ম্যাটসের অধ্যক্ষ ও রাইসা ক্লিনিকের পরিচালক চিকিৎসক আব্দুর রকিব প্রসূতির স্বজনদের হামলায় নিহত হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net