1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাস ভাড়া ৬০% বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গনতান্ত্রিক বাম জোট - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

বাস ভাড়া ৬০% বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গনতান্ত্রিক বাম জোট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৩০৯ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
করোনা মহামারীর ভয়াবহ এই দু:সময়ে দেশে যাত্রী পরিবহনে বাসের ভাড়া ৬০% বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গনতান্ত্রিক বাম জোট দিনাজপুর জেলা শাখার নেতাকমর্ীরা।

আজ মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে গনতান্ত্রিক বাম জোট দিনাজপুর জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করেছে সংগঠনের নেতাকমর্ী ও সর্মথকরা। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন,বিশ্বের প্রত্যেকটি দেশের জনগনের সুবিধার্থে সেখান সরকার যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে সর্বক্ষেত্রে জনগনের সুবিধা নিশ্চিত করেছে।

তারা বলেন, ফ্রি করে দিয়েছে সড়ক-রেল ও বিমান যাতায়াতের ভাড়া অথচ দর্ূভাগ্য আমাদের দেশের জনগনের যাদের উপর সরকার চাপিয়ে দিয়েছে ৬০% যাত্রী পরিবহন ভাড়া। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা অবিলম্বে বাসের এই ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন বাতিলের দাবী জানাচ্ছি। সরকার হটকারী সিদ্ধান্তের মাধ্যমে লক ডাউন প্রত্যাহার করে জনগনকে জীবন-মৃত্যুর সন্ধীক্ষনে দাঁড় করিয়েছে,আজ মানুষ চরম বিপদের মুখোমুখি হয়ে পড়েছে। সরকারের প্রতি আমরা আহবান জানাচ্ছি দেশের অসহায় মানুষকে বাঁচান,বাসভাড়া প্রত্যাহার করুন অন্যথায় জনগনকে সাথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এসময় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন,ইউনাইটেড কমিউনিষ্টলীগের কেন্দ্রীয় কমিটির সা:সম্পাদক মোশাররফ হোসেন নান্নু,গনতান্ত্রিক বাম জোটের সম্বনয়ক মো: আনোয়ার আলী সরকার,সিপিবি দিনাজপুরের সভাপতি এ্যাড: মেহেরুল ইসলাম,সা:সম্পাদক বদিউজ্জামান বাদল,ইউনাটেড কমিউনিষ্টলীগের জেলা কমিটির সদস্য আখতার আজিজ ও বাসদ জেলা সংগঠক কিবরিয়া হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net