1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত   - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  

মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১০৯ বার

মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা শাখার আয়োজনে গতকাল শনিবার বিকালে শহরের ভায়না মোড় আল নেয়ামা ইন্টারন্যাশনাল হোটেল হলরুমে মাগুরা জেলার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাগুরা জেলার শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম – মহাসচিব শাহ ইফতেখার তারিক। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মুফতি আহমদ আব্দুল জলিল। এছাড়া উক্ত সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সকল দায়িত্বশীল ও সকল সহযোগী সংগঠনের ঊর্ধ্বতন ও দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক বলেন, আমরা গতানুগতিক রাজনৈতিক কর্মকান্ডে বিশ্বাসী নই। আমরা পীর সাহেব চরমোনাই এর সৈনিক। আমাদের রাজনীতি হবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণ। বিগত বছরে ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের নিরাপত্তার অধিকার ক্ষুন্ন করে ছিল।জুলাই আগস্টে এদেশের নিরীহ ছাত্র জনতার উপর হামলা চালিয়ে হত্যা করেছিল অনেক ছাত্র সাধারণ মানুষকে। দেশে এক ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। আমরা চাইনা নতুন কোন ফ্যাসিস্ট সরকারের জন্ম হোক। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে ক্ষমতার পালা বদল নয়, রাজনীতি হবে আদর্শিক। আমরা দেশের মানুষের পাশে থাকতে চাই।

সম্মেলনে ২০২৭-২৮ সেশনে সভাপতি হাফেজ মনিরুজ্জামান ও হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net