ঢাকা   ০১:১০:০৪ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

মনোবল হারাবেন না, উপজেলা প্রশাসন আপনাদের পাশে আছি ইউএনও-তামান্না মাহমুদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৩০৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি : ‘মনোবল হারাবেন না, উপজেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে’ এমন শ্লোগান সম্বলিত উপহার সামগ্রীর প্যাকেট ‘করোনা’আক্রান্তদের মাঝে পৌছে দিয়েছেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। তিনি আরও বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকুন, নিরাপদ থাকুন। জরুরী প্রয়োজন ছাড়া উপজেলাবাসীকে ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

মানিকছড়িতে সম্প্রতি দু’দফায় ১৩ জনের দেহে প্রাণঘাতি ‘করোনা’ শনাক্ত হওয়া পুলিশ, ব্যাংকার, চিকিৎসকসহ অন্যান্যরা আইসোলেশন এবং প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছে। ফলে আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছে উপজেলা প্রশাসন।

রবিবার (১৪জুন) বিকালে হাসপাতালের আইসোলেশনে ও মডেল স্কুল ছাত্রাবাসে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে থাকা ‘করোনা’ শনাক্তদের মাঝে উপহার সামগ্রী হিসেবে উন্নত ও স্বাস্থ্যসম্মসত খাবার প্যাকেট বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। এছাড়াও লকডাউন এ থাকা করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
উপহার সামগ্রী পেয়ে খুশি আক্রান্ত রোগী অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি