1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনোহরগঞ্জে সাংবাদিককে পিটিয়ে হত্যার চেষ্টা, ধরাছোঁয়ার বাইরে আসামিরা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি

মনোহরগঞ্জে সাংবাদিককে পিটিয়ে হত্যার চেষ্টা, ধরাছোঁয়ার বাইরে আসামিরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩২৪ বার

জামাল উদ্দিন স্বপন, নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মো.আবদুর রহিমকে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তবে ঘটনার এক সপ্তাহ হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন আসামীরা। এনিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। আবদুর রহিম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়কের পদে রয়েছেন। তিনি উপজেলার হাটিরপাড় গ্রামের মো.আসলাম মিয়ার ছেলে। সাংবাদিক আবদুর রহিমসহ স্থানীয়রা জানান, স্থানীয় একটি মসজিদে তালা দেওয়ার ঘটনায় প্রতিবাদ করাকে কেন্দ্র করে গত ১৩ জুন (শনিবার) বিকেলে উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের ছিখটিয়া সড়কের বড় বাড়ির রাস্তার মাথায় একদল সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা করে। এ সময় ৬/৭ জনের ওই সন্ত্রাসী দল সাংবাদিক আবদুর রহিমের উপর দা, রড, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। পরে ওই সন্ত্রাসীরা রহিমকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এক পর্যায়ে তারা রহিমের মাথায় অাঘাত করলে মাথা ফেটে যায়। পরে সাংবাদিক রহিমের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আবদুর রহিমের অভিযোগ করে বলেন, এই ঘটনায় ওইদিনই তিনি বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় ৪ জনকে অভিযুক্ত করে একটি একটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলার ছিখটিয়া (গণ্ডামারা) গ্রামের দক্ষিণ পাড়ার সোলেইমান মিয়া এবং তার তিন পুত্র সবুজ, সুমন ও মিলনকে আসামী করা হয়েছে। তবে মামলা হওয়ার ৭ দিন পার হলেও এখন আসামীরা গ্রেফতার হয়নি। বরং আসামীরা মামলা প্রত্যাহারের জন্য আবদুর রহিমকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এদিকে, এসব বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এই প্রসঙ্গে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মনোহরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মিলন মিয়া জানান, সাংবাদিক আবদুর রহিমের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তবে এই মামলার আসামীরা পলাতক থাকায় তাদেরকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কিন্তু আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net