ঢাকা   ০৯:১৫:১১ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্টে বিজিবি সদস্যের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ২৯৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর জেলার মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ রানা জলিল (৩২) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে খিদিরপুর ইউনিয়নের পীরপুর উজানপাড়া গ্রামের নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহত জলিল ওই গ্রামের আব্দুস জব্বারের ছেলে। তিনি বিজিবি বাহিনীতে কুষ্টিয়া জেলায় কর্মরত ছিলেন।

স্বজনরা জানায়, এক সপ্তাহ আগে কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ীতে এসেছিলেন জলিল। শুক্রবার বিকেলে নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ মেরামত করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি