1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহেশখালীতে মায়ানমারের ট্রলার সহ ইয়াবা সিন্ডিকেটের তিন সদস্য আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক

মহেশখালীতে মায়ানমারের ট্রলার সহ ইয়াবা সিন্ডিকেটের তিন সদস্য আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩৭৮ বার

মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালীর কুতুবজোমে মায়ানমারের তিন নাগরিক সহ ট্রলার আটকের ঘটনায় আলোচনায় আসছে স্থানীয় এক হাইব্রিড নেতা সহ দুই জামাত নেতার সিন্ডিকেটের নাম। ২৯ জুন সকাল ১১টায় নয়াপাড়া চরপাড়ার পশ্চিমে সন্দেহজনক ট্রলারটি স্থানীয়রা আটক করে। এসময় ট্রলার থেকে সিন্ডিকেটের অন্য সদস্যরা পালিয়ে গেলেও তিনজন মায়ানমারের নাগরিক জনতার হাতে আটক হয় বলে জানা যায়। আটকৃতরা হলেন- মোঃ আলিজা, দিল মোহাম্মদ, ছব্বির আহমদ। তারা তিনজন সহ ট্রলারটি মায়ানমারের বলে জানায় তারা।

জানা যায়, সরাসরি মায়ানমার থেকে ইয়াবা এনে কুতুবজোম এলাকার একটি সিন্ডিকেটের কাছে দীর্ঘদিন ধরে বিক্রি করছে তারা। সকালে ইয়াবার চালানটি ট্রলার থেকে পূর্ব পরিকল্পনা মত কুতুবজোমের সিন্ডিকেটের সদস্যরা নিয়ে যায়। সিন্ডিকেটের এক সদস্যের নাম মোঃ কালু বলে জানায় তারা। স্থানীয়রা জানান, মোঃ কালু তাজিয়াকাটা গ্রামের বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে বলে জানা যায়।

এদিকে ইয়াবার চালানে ব্যবহৃত মায়ানমারের ট্রলার ও তিন নাগরিক আটকের ঘটনা প্রকাশ পেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইতিমধ্যে গাঁ ঢাকা দিয়েছে এলাকার কিছু চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, কুতুবজোমের কথিত আওয়ামিলীগ নেতা আব্দুর রহিম, জামাত নেতা মাওলানা গফুর ও বর্তমান ইউপি মেম্বার শাহ আলমের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ইয়াবার একটি সিন্ডিকেট ব্যবসা করে আসছে। আটককৃত মায়ানমারের সিন্ডিকেটটি এই সিন্ডিকেটের অংশ বলে ধারণা করা হচ্ছে। এদিকে তাজিয়াকাটার মোঃ কালুর সাথেও তাদের সখ্যতা রয়েছে বলেও সূত্রটি জানায়।

এই ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ জানান, মায়ানমারের নাগরিক সহ ট্রলার আটকের সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে। আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net