1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙায় অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের দায়ে দুজনের জেল-জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

মাটিরাঙায় অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের দায়ে দুজনের জেল-জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ২৯৯ বার

আবদুল আলী গুইমারা, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড ও অপর এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আকতার ববি এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, বড়নাল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছোট রামশিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাহাড় কেটে মাটি দিয়ে নিচু জমিতে বাধের ভরাট কাজ করার অপরাধে মো. তাজুল ইসলামকে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। একই সময়ে বেলছড়ি ইউনিয়নে ছোটখালের পাড় কেটে বালু উত্তোলনের দায়ে পরিবেশ আইনের ৬(ঙ) ধারায় মো. আবুল কালাম নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আকতার ববি।

যে কোন ধরনের পাহাড় কাটা বে-আইনি ও শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net