1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়ির প্রথম করোনা জয়ী অশেষ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি

মানিকছড়ির প্রথম করোনা জয়ী অশেষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩৩৮ বার

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- করোনাকে জয় করলেন মানিকছড়ি উপজেলার প্রথম করোনা পজিটিভ আসা অশেষ কুমার চৌধুরী। ফলে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে তাকে আনুষ্ঠানিকভাবে করোনা জয়ী ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা। পরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার প্রথম ‘করোনা’ পজেটিভ শনাক্ত হয়েছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী অশেষ কুমার চৌধুরী’র। তিনি গত ১৬ মে আইসোলেশনে ভর্তি হন এবং ২৩ মে রির্পোটে করোনা পজেটিভ শনাক্ত হয়। দ্বিতীয়বার রির্পোট নেগেটিভ হলেও ৩য় বার পজেটিভ আসায় দু’দফা তাকে ২৮ দিন আইসোলেশনে থাকতে হয়েছে।

অবশেষে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ৪র্থ রির্পোটে তার করোনা নেগেটিভ আসায় আনুষ্ঠানিকভাবে তাকে ‘করোনা’ জয়ী ঘোষণা করা হয়।
করোনা জয়ী অশেষ কুমার চৌধুরী জানান, তার এই অসুস্থ্যকালীন সময় আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণা দেয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। করোনাকে ভয় নয়, মনোবল শক্ত রেখেই জয় করা সম্ভব বলে তিনি মনে করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net