1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে অস্ত্রসহ ডাকাত আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক

মীরসরাইয়ে অস্ত্রসহ ডাকাত আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২২৬ বার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা :
মীরসরাইয়ে নুর মোহাম্মদ প্রকাশ নুরু ডাকাত (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে মীরসরাই থানা পুলিশ। সোমবার (২১ জুন) এই বিষয়টি নিশ্চিত করেছেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান পিপিএম।
মীরসরাই থানার সেকেন্ড অফিসার (এসআই)মোজাহিদুল ইসলাম জানান, উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন এলাকার হাসিমনগর গ্রামের তার শ্বশুর বাড়ি থেকে নুর মোহাম্মদ প্রকাশ ‍নুরু ডাকাত নামের এক তালিকাভূক্ত সন্ত্রাসী এবং ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি সীতাকুন্ড উপজেলা। গ্রেফতার হওয়া নুরু ডাকাতের বিরুদ্ধে সীতাকুন্ড থানায় ২ টি ডাকাতি, ২ টি চাঁদাবাজি, ১ টি হত্যা এবং ১টি মারামারি -সহ ৬ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে সীতাকুন্ড থানারে গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী বলেও জানান তিনি।
তিনি আরো জানান, গ্রেফতার হওয়া নুরু ডাকাত থেকে একটি সচল পিস্তল, একরাউন্ড গুলি আর একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
ওসি মজিবুর রহমান আরো জানান, সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে মীরসরাই থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা একটি ব্যবহারিত সচল অস্ত্র, গুলি এবং ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার হওয়া নুরু ডাকাতের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি মজিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net