ঢাকা   ০৪:৫৬:৫৯ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

মীরসরাইয়ে একদিনে ২৬ জন করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ২৯০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতাঃ মীরসরাইয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনেই উপজেলায় ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার (২৩ জুন) রাতে মীরসরাই উপজেলায় ২৬ জনের করোনা পজিটিভ হয়েছে বলে জানায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।
এ নিয়ে মীরসরাইতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭২ জন।

এর আগে মীরসরাইতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৬ জন। মীরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মিজানুর রহমান বলেন, মীরসরাইতে নতুন করে ২৬ জন করোনা আক্রান্তের মধ্যে রয়েছে পুলিশ, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সাবেক ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন পেশাজীবী। দুই দিনের করোনার নমুনা পরীক্ষায় মীরসরাইয়ে এ পর্যন্ত সর্বোচ্চ করোনা পজিটিভ পাওয়া যায়।

তিনি আরো বলেন, বুধবার (২৪ জুন) নতুন করে ২০ জনের করোনার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। করোনার সংক্রমণ প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি