1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ১০ পুলিশ সদস্য সহ ১২ জন করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

মীরসরাইয়ে ১০ পুলিশ সদস্য সহ ১২ জন করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৩০৩ বার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা :
মীরসরাইয়ে একদিনে রেকর্ড ১০ পুলিশ সদস্য সহ ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে তাদের শরীরে করোনা ভাইরাস (কোভিড- ১৯) ‘পজিটিভ’ শনাক্ত হয়।

সোমবার (১৫ জুন) চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে উল্লেখিত ব্যক্তিবর্গের রিপোর্ট ‘পজিটিভ’ আসার বিষয়টি নিশ্চিত করেন।

বিআইটিআইডি ল্যাব থেকে নতুন শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে ১০ জন পুলিশ সদস্য। আক্রান্ত হওয়া সকলেই পুরুষ। তাদের বয়স যথাক্রমে ৩৯, ৩৮, ২৬, ২৬, ২৩, ২৩, ৪৬, ৪৮, ২৯, ২৭, ৪৮ এবং ৪২ বছর। এদের মধ্যে একজন ব্যাংক কর্মকর্তা বলে জানা যায়। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি এবং তার পেশাগত বিষয়ও এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি মীরসরাই থানা এলাকার বলে জানা গেছে।

বিআইটিআইডি থেকে প্রাপ্ত ২৩ জনের রিপোর্টের মধ্যে উল্লেখিত ব্যাক্তি ছাড়া অন্য আরো ১১ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। এরমধ্যে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মিজানুর রহমানের রিপোর্টও নেগেটিভ আসে।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম গত ১১ জুন কয়েকজনের নমুনা সংগ্রহ করার পর আজ ১৫ জুন উক্ত ব্যক্তিবর্গের রিপোর্ট ‘পজিটিভ’ শনাক্ত হয়। তাদের বেশিরভাগই পুলিশ সদস্য এবং বর্তমানে তারা ‘হোম কোয়ারেন্টাইন’ -এ আছেন, তবে শনাক্ত হওয়ার পর “হোম আইসোলেশন” -এ থাকতে হবে বলে জানান তিনি।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) সিরাজ উদ্দিন আক্রান্তদের বিষয়ে জানান, আক্রান্ত ১২ জনের মধ্যে ৮ জন পুলিশ সদস্য জোরারগঞ্জ থানার। পুলিশ সদস্য আক্রান্ত ব্যক্তিদের সকলেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। আজ থেকে তারা সকলেই ‘হোম আইসোলেশন’ -এ থাকবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net