1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কয়েকটি কাপড়ে দোকান ও ওষুধের দোকানে ৪২ হাজার ৫'শত টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের মশাল মিছিল গ্রেফতার ৫ ও ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের  নোয়াখালীর হাতিয়ায় ৭ মণ ওজনের শাপলাপাতা মাছ ধরে ৯০ হাজার টাকায় বিক্রি ষ নোয়াখালীর কবিরহাটে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা  মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম! মাগুরায় দিনভর বিভিন্ন সভা ও এল এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হাজারো সুবিধাবঞ্চিতদের পাশে ‘সিগনেচার বাংলা’ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান – ২০২৬ নোটিশ ছাড়া উচ্ছেদের অভিযোগ সিডিএর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ক্ষতিপূরণ ও তদন্তের দাবি দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ

রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কয়েকটি কাপড়ে দোকান ও ওষুধের দোকানে ৪২ হাজার ৫’শত টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩৯০ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজানে সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পরেও কাপড়ের দোকান খোলা রাখা ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশী মূল্যে হ্যান্ড স্যানিটাইজার, স্যাভলন জাতীয় পণ্য বিক্রি করার অপরাধে ৪২ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।১৪ জুন রবিবার বিকালে ৫টার সময়ে রাউজান পৌরসভার মুন্সিরঘাটা, ফকির হাট ও জলিল নগর এলাকায় এই অভিযান চালায় রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। অভিযান চালিয়ে ফকির হাট বাজারের আলো শাড়ীজ, মায়াপরী, আমেনা ক্লথ স্টোরসহ তিনটি দোকানকে ২২ হাজার টাকা, সড়কের উপর ট্রাক থামিয়ে সড়কে যানজট করায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা ও হ্যান্ড স্যনিটাইজার,স্যাভলন বেশী দামে বিক্রি করার অপরাধে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যজিষ্ট্রেট বলেন,করোনা ভাইরাস প্রতিরোধে রাউজানে ঔষধের দোকান ব্যতিত সকল ব্যবসা প্রতিষ্ঠান সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেয়া হয়।কিন্তু নির্দেশনা অমান্য করে বিকাল ৪ টা থেকে ৭ – ৮ টা পর্যন্ত খোলা রেখেছে কাপড়ের দোকান এবং বেশী দামে হ্যান্ড স্যানিটাইজার, স্যাভলন জাতীয় পণ্য বিক্রি কয়েকটি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net