1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের এমপির এপিএস পরিচয়ে চাঁদাবাজি, আটক ৩ প্রতারক চক্র - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাউজানের এমপির এপিএস পরিচয়ে চাঁদাবাজি, আটক ৩ প্রতারক চক্র

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২৯৯ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি :
রাউজানে পুলিশের বিশেষ অভিযাণে তিন প্রতারককে আটক করা হয়েছে। এরমধ্যে এক জন মহিলা।এই প্রতারক চক্রটি চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর এপিএস পরিচয় দিয়ে দেশের বিশিষ্ট জনদের ফোন করে প্রতারণার মাধ্যমে বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। জানা যায়, এই চক্রটি সাংসদ মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, সাংসদ নিজাম হাজারী, সাংসদ শিরিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কাউন্সিলর লিটন, কাউন্সিল এরশাদ,লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক বাবুল,চন্দনাইশের থানা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগসহ বিভিন্ন বিশিষ্টজন থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।সাংসদ ফজলে করিম এছাড়াও তাঁরা আরো বিভিন্ন সাংসদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করতেন।২১জুন সন্ধ্যায় উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া এলাকা থেকে প্রতারক চক্রের একজন আটক করার পর দিবাগত ভোর রাতে চট্টগ্রাম শহরের ডাবলমুরিং থানা এলাকা থেকে অপর দুইজনকে আটক করে পুলিশ।এসময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা, ২শত পিস ইয়াবাসহ তিনটি মোবাইল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাজী আহম্মদ সোফার বাড়ীর জাফর আহম্মদের পুত্র এহসানুল হক (২৬), চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম এলাহাবাদ এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র নুরুল আলম প্রকাশ সুমন (৪০) ও তার স্ত্রী তারানা নাজ শবনব (৩৮)।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেপায়ত উল্লাহ্ পিপিএম সাংবাদিকদের জানান, দক্ষিণ চট্টগ্রাম একটি প্রতারক চক্র দীর্ঘ দিন ধরে দেশের শীর্ষ স্থানীয় সাংসদ ও বিশিষ্টজনের নাম ব্যবহার করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছিল। সর্বশেষ রাউজানের সাংসদের এপিএস পরিচয়ে প্রতারণা করতে গিয়ে পুলিশের দৃষ্টিগোচর হয়। তাদের ব্যবহৃত মোবাইল নাম্বারের সূত্রধরে প্রতারক চক্রের হোতাকে আটক করতে সক্ষম হই। তার দেয়া তথ্য মতে বিকাশ নাম্বার চক্রের দুই সদস্য স্বামী-স্ত্রীকে আটক করি নগরীর ডাবলমুরিং থানা এলাকা থেকে। তাদের সর্বশেষ বিকাশে টাকা আসে ৩০ হাজার। এই টাকা পাঠিয়েছিল বাকলীয়া থানা আওয়ামীলীগের সভাপতি। এই টাকাও প্রতারণা করে বিকাশে আনার কথা স্বীকার করেছে চক্রটি। এই প্রতারক চক্রটির বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণা, মাদক ও ডিজিটাল আইনে রাউজান থানায় মামলা রুজু করে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net