1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গুনীয়ায় করোনার লাশ দাফনে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের পক্ষে সাবেক ছাত্রনেতা বাদশা'র পিপিই বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

রাঙ্গুনীয়ায় করোনার লাশ দাফনে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের পক্ষে সাবেক ছাত্রনেতা বাদশা’র পিপিই বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৩২৯ বার

মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপির পক্ষে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যাক্তির লাশ দাফন কার্যে ব্যাবহারের জন্য দুই সংগঠনের মাঝে পিপিই ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ২৫ জুন রাত্রে সাবেক ছাত্রনেতা উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাদশা’র নিজ উদ্যোগে এ উপকরণগুলো বিতরণ করেন। উপজেলার শিলক ইউনিয়নের নটুয়ার টিলা যুব একতা সংঘ ও গ্রীন
ফর লাইট এসোসিয়েশনের কর্মকর্তাদের নিকট পিপিই ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা শিলক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম তালুকদার, শিলক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরন্নবী সওদাগর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন তালুকদার প্রমূখ।

উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাদশা জানান, চলমান বৈশ্বিক মহামারিতে করোনা উপসর্গ নিয়ে আমাদের শিলক ইউনিয়নে যারা মারা যাবেন তাদের দাফন কাফন কিংবা সৎকারের জন্য দুইটি সংগঠন প্রস্তুত রয়েছে। আর তা হচ্ছে নটুয়ার টিলা যুব একতা সংঘ এবং গ্রীন ফর লাইট এসোসিয়েশন। এ দুটি সংগঠনের কর্মকর্তারা তাদের যৌথ সমন্বয়ে একটি টিম গঠন করেছেন। তাদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা তাদের বলেছি এ কার্য সম্পাদনের জন্য যখন যা লাগবে আমাদের অবহিত করার জন্য। তাদের চাহিদার প্রেক্ষিতে প্রাথমিক ভাবে পিপিই, মাক্স ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছি। প্রয়োজনের তাকিদে সবসময় তাদের পাশে আছি ইনশআল্লাহ। এলাকাবাসী তাদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net