1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে আরও ১৮ করোনা রোগী শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

রাজশাহীতে আরও ১৮ করোনা রোগী শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩৩২ বার

মঈন উদ্দীন: রাজশাহীতে আরও ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে দুই পুলিশ সদস্যসহ ১১ জন আছেন রাজশাহী মহানগরীতে। বাকিরা বিভিন্ন উপজেলায়। বুধবার (১৬ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষা শেষে রাত আড়াইটায় রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।
নগরীতে নতুন শনাক্ত করোনা রোগীরা হলেন- নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম (৩৮), ১৪ নম্বর ওয়ার্ডের আহমেদ আলী মোল্লা (৭০), ১৩ নম্বর ওয়ার্ডের ফারজানা আতিকা (১৫), কামরুজ্জামান খান (৫০), সাফিয়া বেগম (৬৫), ফরিদা ইয়াসমিন জলি (৪৭), রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন হুমায়ুন কবীর (৪৯), হামিদুল ইসলাম (৩০) ও খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন মামুনুর রশীদ (৩৯), রাশেদুল ইসলাম (৪০) এবং রামেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন সুমেল (৩০)। এদের মধ্যে রাশেদুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। অন্য সাত করোনা রোগী হলেন- রাজশাহীর পবা উপজেলার হাসিবর রহমান (২৩), অনু (২২), পুঠিয়ার রুনা (২৭), দুর্গাপুরের রেজাউল (২৮) এবং মোহনপুরের নয়ন (৩৭), মুস্তাকিম (৪০) এবং মশিউর (২৮)।
এদিকে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক জানিয়েছেন, জেলা ও মহানগরে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৭৬ জন। এর মধ্যে নগরীতে আক্রান্তের সংখ্যা ৬৯ জন। এর বাইরে জেলার বাঘা উপজেলায় ১২, চারঘাটে ১৪, পুঠিয়ায় ১২, দুর্গাপুরে ৬, বাগমারায় ১২, মোহনপুরে ২১, তানোরে ১৭, পবায় ১২ এবং গোদাগাড়ীতে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মোট ৫২ জন করোনা জয় করেছেন। তিনজন মারা গেছেন। এখনও চিকিৎসাধীন ১২১ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net