ঢাকা   ০৭:১২:৪৩ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম মাগিরার শ্রীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক মাগুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের দায়িত্ব ও করনীয়..  মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত  ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রুমা, রোগীদের নিলেন খোঁজখবর কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিতষ বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি

রাজশাহীতে দিন-দুপুরে ৩৫ লাখ টাকা ছিনতাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩২৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মঈন উদ্দীন: রাজশাহীর অলকার মোড়ে দিন-দুপুরে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার ভিভো নামের একটি মোবাইল শোরুম থেকে টাকা নিয়ে ডাচ বাংলা ব্যাংকে জমা দিতে যাচ্ছিন এক ব্যক্তি। পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি। পরে ঘটনস্থাল বোয়ালিয়া থানা পুলিশ পরিদর্শন করে।
জানা গেছে- মোবাইলের শোরুমের টাকা ব্যাংকে জমা দিতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক যুবক। এসময় তার কাছে থাকা নগদ অর্থ ৩৫ লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়দের বরাত দিয়ে বোয়ালিয়া থানার এসআই মতিন জানান, অলকার মোড়ে অবস্থিত ভিভো শোরুম থেকে একজন কর্মচারী নগদ ৩৫ লাখ টাকা নিয়ে পাশেই অবস্থিত ডাচ বাংলায ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এসময় রাস্তার উপরে তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। ভিভো মোবাইল ব্র্যান্ড এর শোরুম এর স্বত্বাধিকারী রিঙ্কু বিষয়টি নিশ্চিত করেছেন।
বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, মৌখিকভাবে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে তদন্তে গেছে পুলিশ। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি