1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে সংবাদ সম্মেলনে অভিযোগ রাজশাহী মহানগর পুলিশের এক এএসআই’র বিরুদ্ধে পরোকীয়া ও মাদক ব্যবসায় জড়িত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

রাজশাহীতে সংবাদ সম্মেলনে অভিযোগ রাজশাহী মহানগর পুলিশের এক এএসআই’র বিরুদ্ধে পরোকীয়া ও মাদক ব্যবসায় জড়িত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২৯৬ বার

মঈন উদ্দীন: রাজশাহীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সুরাজ আলী অভিযোগ করে বলেছেন, নগরীর বিসিক শিল্প এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই ইউসুফ আলী আমার স্ত্রী রেশমা খাতুনের সাথে পরোকীয়া সম্পর্কে গড়ে তুলে তাকে মাদক ব্যবসায় নামিয়েছেন। শুধু তাই নয়, এএসআই ইউসুফ আমার স্ত্রীকে আমার কাছ থেকে আলাদা করে ফেলেছেন। আমার সংসার ভেঙ্গেছেন। এসময় কান্না জড়িত কণ্ঠে ভুক্তভোগী সুরাজ আলী বলেন, এএসআই ইউসুফ ও আমার স্ত্রী রেশমা খাতুন বিভিন্ন সময়ে আমাকে মাদক ও অস্ত্র দিয়ে ফাঁসানোসহ প্রাণনাশের হুমকি প্রদান অব্যাহত রেখেছেন। এ অবস্থায় আমি এবং আমার ১৩ বছরের সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। গতকাল রোববার (১৪ জুন’২০২০) দুপুরে নগরীর একটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এতে লিখিত বক্তব্যে সুরাজ আলী বলেন, দ্রুত অভিযুক্ত ইউসুফ ও রেশমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। প্রশাসনের কাছে আমার ও আমার ছেলের নিরাপত্তা চাই। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সুরাজ আলীর ছেলে ইসমাইল হোসেন সেজান ও সুরাজের বন্ধু জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সুরাজ আলী বলেন, এএসআই ইউসুফ নির্বিঘ্নে পরোকীয়া প্রেমের সম্পর্ক ও মাদক ব্যবসা অব্যাহত রাখলেও তার বিরুদ্ধে এখনও কোনো আইনি পদক্ষেপ নেয়া হয়নি। তাই নিরুপায় হয়ে আমি প্রতিকার পেতে এবং অভিযুক্ত এএসআই ইউসুফ আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গত বৃহস্পতিবার (১১ জুন) মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত অভিযোগ করেছি। একইসঙ্গে রাজশাহী মহানগর (আরএমপি) পুলিশ কমিশনার বরাবর অভিযোগের অনুলিপি প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এরআগে জানিয়েছিলেন, অভিযোগের কপি হাতে পাওয়ার পরপরই তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net