1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামুর রশিদ নগরে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য অধিদপ্তরের সরকারি চাউল চুরি ধরা পড়লো মাই টিভির ক্যামরায় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

রামুর রশিদ নগরে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য অধিদপ্তরের সরকারি চাউল চুরি ধরা পড়লো মাই টিভির ক্যামরায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৩৬৯ বার

রামু প্রতিনিধিঃ
কক্সবাজারের রামুর রশিদ নগর ইউনিয়ন পরিষদ হতে আজ বিকালে চেয়ারম্যান এমডি শাহ আলম ভাড়া করা লোকজন দিয়ে এলাকার দরিদ্র অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার যা খাদ্য অধিদপ্তর লেখা সরকারি চাউলের বস্তা হতে সাদা বস্তায় চাউল পাল্টিয়ে পরিষদ হতে প্রকাশ্যে নিয়ে যাওয়ার দৃশ্য মাই টিভির ক্যামরায় ধরা পড়ে । যারা চাউল গুলো এভাবে নিয়ে যাচ্ছে, তাদের কাছে জানতে চায়লে এগুলো চেয়ারম্যানের চাউল, আমাদেরকে তার বাসায় নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে বলে আমাকে জানিয়ে দ্রুত তারা চাউল নিয়ে চলে যায়। আমার সন্দেহ হলে একটু অনুসন্ধান করতেই এলাকার শত শত লোক ও ইউনিয়ন পরিষদের বর্তমান ৬ জন পুরুষ মেম্বার এবং ২ জন মহিলা মেম্বার সহ ৮ জন রশিদ নগর ইউনিয়ন পরিষদের মেম্বাররা তার বিরুদ্ধে অনেক অনিয়ম, দূর্নীতি, স্বজনপ্রীতির, ভূমিদস্যুতা, মাদককারবার, পাহাড় কাটা, সামাজিক বনায়নের গাছ ডাকাতি, জমি দখল, অবিচার, ত্রাণ আত্মসাৎ করার অভিযোগ জানায়। এম ডি শাহ আলম চেয়ারম্যান মাই টিভিকে জানালেন তিনি এক সময়ের রিক্সা ওয়ালা থেকে আজ কোটিপতি চেয়ারম্যান । চেয়ারম্যান শাহ আলমের কাছ থেকে জানতে চায়লে তিনি বিষয়টি অস্বীকার করে জানান, তার চারটি মাটি কাটার ডাম্পার গাড়ি, প্রাইভেট ল্যান্ড ক্রজার গাড়ি সহ বিলাসবহুল বাড়ী রয়েছে। নেই কোন কিছুর অভাব!! এলাকাবাসীর একটায় দাবী সেই দূর্নীতিবাজ চেয়ারম্যানের বরখাস্ত করা হউক। ইতিমধ্যেই নাকি পরিষদের ৮ জন মেম্বার সহ এলাকাবাসী মাননীয় জেলা প্রশাসকের বরার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করেছে বলে জানতে পারলাম। তারা মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল প্রশাসনের প্রতি তদন্তপূর্বক ব্যবস্হা গ্রহণের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net