ঢাকা   ০১:৫৫:১৫ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে দুইজনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩৪৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মঈন উদ্দীন: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) ভোররাত ৩টা এবং সকাল ৭টার দিকে মারা গেছেন তারা। এ দুইজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা জানতে মৃত্যুর পর নমুনা সংগ্রহ করা হয়েছে।
মৃত দুইজন হলেন- নওগাঁ সদর উপজেলার ঘোষপাড়া গ্রামের চিত্তরঞ্জন মণ্ডলের ছেলে চিরঞ্জিত মণ্ডল (৫০) এবং রাজশাহীর বাগমারা উপজেলার মজিদপুর গ্রামের নবিকুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম (৪৫)। তাদের করোনার উপসর্গ থাকায় কোভিড-১৯ রোগিদের জন্য নির্ধারিত ২৯ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিরঞ্জিত মণ্ডল একজন শিক্ষক ছিলেন। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এর ঘণ্টাখানেক পরেই তিনি মারা যান। একই ধরনের উপসর্গ থাকায় গেল ৯ জুন হাসপাতালে ভর্তি করা হয়েছিল গৃহিনী ফাতেমা বেগমকে। শুক্রবার সকাল ৭টার দিকে তিনি মারা যন। লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত দুই নারী-পুরুষের পরিবারের অন্য সদস্যরা সুস্থ আছেন। তাই তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আর মৃত দুইজন করোনায় আক্রান্ত ছিলেন কি না তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার নমুনা পরীক্ষা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি