1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামের হারাখালে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা,খানাখন্দে বেহাল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত

লাকসামের হারাখালে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা,খানাখন্দে বেহাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৩২১ বার

এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম উপজেলার ৬ নং উত্তরদা ইউনিয়িনের হারাখাল টু কৃষ্ণপুর ১ কিলোমিটার আবু ছায়েদ এর দোকান হইতে কৃষ্ণপুর জর্দ্দারের রাস্তার মাথা পর্যন্ত সড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তাটির বিভিন্ন স্থানে খানাখন্দেরর সৃষ্টি হয়ে বেহাল অবস্থা হয়ে পড়েছে।। ৫ মিনিটের বৃষ্টিতে হাঁটুপানি জমে এ রাস্তা দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন সংস্কার না করায় ভোগান্তিতে পড়েছে এ সড়কের যাতায়াতকারী লোকজন।

সরেজমিনে গিয়ে দেখা যায়,শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত টানা বৃষ্টিতে প্রায় অর্ধকিলোমিটার রাস্তা পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতার কারনে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে যায়।পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অটোবাইক,পন্যবাহী ভেন,পিকআপ,মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন যুকি দিয়ে চলাচল করছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়,লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়িনের হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে।ইউনিয়ন পরিষদ সহ অনেক গুরুত্বপপূর্ন প্রতিষ্ঠানে যাওয়ার জন্য এ রাস্তা ব্যাবহার করে থাকে।

স্থানীয় বাসিন্দা জনাব মাহফুজুল হক জানান, মাত্র ১ কিলোমিটার এ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। এতে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।ফলে যাতায়াতে অসুবিধা হয়।জলাবদ্ধতা হলে আমাদের দোকানপাটে, বাজারে যাইতে অনেক সমস্যা হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান -জনাব আলহাজ্ব হারুনুর রসিদ শ্যামল বাংলাকে মুঠোফোনে জানান,এই রাস্তার জন্য সরকার থেকে এখনো কোনো অনুদান আসেনি,আমি নিজেও অনেকবার নিজ উর্দ্যোগ অনেকবার চেষ্টা করেছি কিন্তু কিছু অসাধু লোকের কারনে পারছি না।যারা কিনা রাস্তার পাশে যে যার মতো ব্যবহার করছে।আমি আপনাদের মাধ্যমে সরকার এর দৃষ্টি আর্কষন করছি যাতে করে তাড়াতাড়ি এ রাস্তার জন্য ব্যবস্থা গ্রহন করে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net