1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে এসএসসিতে জিপিএ-৫ পেয়েও কলেজে ভর্তি অনিশ্চিত মাহবুবা আফরোজের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আলী আজম শেখ’র মৃত্যুতে বাংলাদেশ হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের শোক প্রকাশ  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম  ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে দ্রুততম সময়ে ডিজিটালাইজেশনের উদ্যোগ জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  ঢাবি সাংবাদিকদের ওপর হাম’লায় বিএফইউজে ও ডিইউজের তী’র নিন্দা মাগুরায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাটে এসএসসিতে জিপিএ-৫ পেয়েও কলেজে ভর্তি অনিশ্চিত মাহবুবা আফরোজের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ২৯৬ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
মাহবুবা আফরোজের ৭বছর বয়সে বাবা মারা যায। তিনি তাঁর বাবার একমাত্র মেয়ে। বাবার মৃত্যুর ৩বছর পর মায়ের অন্যত্র বিয়ে দেয় তার নানার পরিবার। দরিদ্র বৃদ্ধ নানা আব্দুল জলিলের দিনমজুরের সামান্য আয়ে চলে সংসার। তিনি ছোটবেলা থেকে নানার বাড়িতে থেকে শত কষ্টের মাঝেও লেখা পড়া চালিয়ে যান। পরিবারে অভাব-অনাটন ছিল নিত্যদিনের সঙ্গী। ৩কিলোমিটার পথ পায়ে হেটে বিদ্যালয়ে নিয়মিত যাতায়ত করতেন। এরপরও টিউশনি করে লেখাপড়া চালিয়ে গেছে মোছাঃ মাহবুবা আফরোজ।

দারিদ্রতা আর শত বাধার জয় করে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা-২০২০ এ মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন মোছাঃ মাহবুবা আফরোজ।
মোছাঃ মাহবুবা আফরোজের নানার বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নবীনগর গ্রামের আফতাব মোড়স্থ এলাকায়। তার বাবা মৃত মোফাজ্জল হোসেন আর মা মোছাঃ মনোয়ারা বেগম।
মোছাঃ মাহবুবা আফরোজ সাংবাদিকদের বলেন, আমার কষ্ট সার্থক হয়েছে। আমি উচ্চ শিক্ষা গ্রহণ করে বিসিএস ক্যাডার হয়ে শিক্ষার আলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই।

নানী মোছাঃ আনিছা বেগম সাংবাদিকদের জানান, আমার নাতনী মাহবুবা আফরোজ প্রায়ই না খেয়ে স্কুল যেতো। তার বাবা নেই। তাঁর নানার দিনমজুরের সামান্য আয়ে কোন রকমে সংসার চলছে। সে প্রত্যেক ক্লাসে ভালো ফলাফল করেছে। আমরা গরিব মানুষ । আমাদের তো আর সামর্থ নেই নাতনীকে কলেজে পড়ানোর। এখন কোন দানশীল ব্যক্তি যদি তার লেখাপড়ার ভার বহন করে। তাহলে সে পড়ালেখা চালিয়ে যেতে পারবে।

বাউরা আরেফা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, মাহবুবা আফরোজ মেয়েটি খুবই নম্র-ভদ্র ও মেধাবী। অনেক কষ্টের মাঝে সব ক্লাসে ভালো ফলাফল করেছে। গরিবের কারনে আমাদের স্কুলে আমরা তাঁকে লেখাপড়ার উপকরণ ও বিনামূল্যে পড়ার ব্যবস্থা করেছি। যদি দেশের কোন শিক্ষানুরাগী ব্যক্তি তাকে পড়াশুনার সহযোগিতা করে। উচ্চ শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে ভাল কিছু করবে। মেয়েটির বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net